আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরকারি চাকরি থেকে বরখাস্ত হিজবুল প্রধানের ছেলে- ছেলের বউ

নিজস্ব প্রতিনিধি, জম্মু: সরকারি চাকরি গেল হিজবুল প্রধান (chief of banned Hizbul Mujahideen) সৈয়দ সালাউদ্দিনের ছেলে এবং পুত্রবধূর। চাকরি গিয়েছে আরও দু’জনের। এই চারজনকে চাকরি থেকে ছাঁটাই করেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Manoj Sinha)। ভারতীয় সংবিধানের ৩১১ নম্বর ধারায় এই চারজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ধারায় কোনও সরকারিকর্মীকে বরখাস্তের জন্য তদন্তের প্রয়োজন হয় না। সরকারি কর্মীর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে সেই অভিযোগের তদন্ত না করেই সংশ্লিষ্টকে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে।

সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ফারুক আহমেদ দর (Farooq Ahmed Dar) ওরফে বিট্টা কারাটে। কারাটে বর্তমানে রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে। চাকরি গিয়েছে তাঁর স্ত্রী আসসাবাহ-উল-আর্জামান খানের। আসসাবাহ জম্মু-কাশ্মীর প্রশাসনের (J&K Admn) শীর্ষ পদে ছিলেন। পোস্টিং ছিল গ্রামোন্নয়ন দফতরে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জম্মু-কাশ্মীর শিল্প ও বাণিজ্যমন্ত্রকের তথ্য-প্রযুক্তির শাখার ম্যানেজার সৈয়দ আব্দুল মুয়েদকে। মুয়েদের পরিচয় হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে। আর যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের মধ্যে আছেন জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাজিদ হুসেন কাদরি, ড. মুহিত আহমেদ ভাট।

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই চারজনের সঙ্গে পাকিস্তানের (Pakistan) বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ভালো যোগাযোগ রয়েছে। গোপনে তারা পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর কাছে তথ্য পাচার করত। তথ্য (information) পাচার করত প্রশাসনিক স্তরে নেওয়া গোপন সিদ্ধান্তের খবরও। আসসাবাহ-উল-আর্জামান খানের বিরুদ্ধে জম্মু-প্রশাসনের অভিযোগ, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মাধ্যম হিসেবে কাজ করতেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ