চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

নিজস্ব প্রতিনিধি : ১৯৯৩ সালে কংগ্রেসের টিকিটে কিষাণগড় থেকে বিধায়ক হয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক (Formar Congress MLA) হিসাবে রাজস্থান বিধানসভা থেকে পেনশন চেয়ে আবেদন করেছেন তিনি।

নিয়ম অনুসারে, ৭৪ বছর বয়সী জগদীপ ধনখড় মাসে প্রায় ৪২ হাজার টাকা পেনশন পাবেন। রাজস্থানের নেতাদের জন্য দ্বিগুণ-তিনগুণ পেনশন ব্যবস্থা রয়েছে।  নিয়ম অনুসারে, ধনখড় রাজস্থান বিধানসভা থেকে প্রায় ৪২ হাজার টাকা মাসিক পেনশন পাবেন।  যদি কোনও ব্যক্তি সাংসদ এবং বিধায়ক উভয়ই হয়ে থাকেন, তাহলে তিনি উভয় পদের জন্যই পেনশন পাবেন। এই কারণেই অনেক প্রাক্তন নেতা একসঙ্গে বিভিন্ন পদের জন্য পেনশন পেয়ে থাকেন। বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি নিশ্চিত করেছেন, ধনখড়ের পেনশনের আবেদন বিধানসভায় জমা পড়েছে। নিয়ম মেনে তার কাজো শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শারিরীক অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ২১ জুলাই রাষ্টিরপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কাছে একটি চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছিলেন। তাঁর এই পদত্যাগ রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিলে। কারণ মেয়াদ বাকি থাকতে থাকতে পদ থেকে সরে গিয়েছেন তিনি। এই ক্ষেত্রে বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছেন। কপিল নিব্বল বলেছেন, ধনখড়ের ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু দেখা হয় ধনখড়ের সঙ্গে। তাঁর শারিরীক অবস্থা কেমন জানা যায়নি। এবার পেনশনের জন্য আবেদন জমা করেছেন তিনি। এই আবেদন মতো পেনশন পেলে তিনি প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পাবেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ