ফের উত্তপ্ত দিল্লির জাহাঙ্গিরপুরী, পুলিশকে লক্ষ্য করে পাথরবাজি

পুলিশ  পাল্টা লাঠিচার্জ করে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার সকালে ফের তেতে উঠল দিল্লির জাহাঙ্গিরপুরী। পুলিশকে লক্ষ্য করে এলাকাবাসী পাথর ছুড়তে শুরু করে। জানা গিয়েছে, গতকালের ঘটনায় এক মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ  পাল্টা লাঠিচার্জ করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবারের হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা সাংবাদিক সম্মেলনে এই গ্রেফতারের খবর দিতে গিয়ে জানান, এই ২৩ জন উভয় সম্প্রদায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল। তারা সেখানকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নজর রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বা যারা উস্কানি দেবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

উল্লেখ করা যেতে পারে, রামনবমীর মিছিল ঘিরে তপ্ত হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী। অভিযোগ, ওই মিছিল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করা হয়। এলাকাবাসী প্রতিবাদ করলে উভয় সম্প্রদায়ের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। আহতদের বাবু জগজীবনরাম হাসপাতালে ভর্তি করা হয়। এলাকা রীতিমতো তপ্ত। সুশীল সমাজ করা ভাষায় এই হামলার নিন্দা করেছে।

উল্লেখ করা যেতে পারে, গুজরাত, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র দিল্লি, আক্রান্ত পুলিশ

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩