লোকসভা ভোটে লড়ার ঘোষণা তিহারে বন্দি ইঞ্জিনিয়ার রশিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আগামী বছর লোকসভা ভোটে জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসন থেকে লড়বেন তিহার জেলে বন্দি শেখ আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ। রবিবার তাঁর দল আওয়ামী ইত্তিহাদ পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের পাঁচ লোকসভা আসনে প্রার্থী দেওয়ার কথাও  ঘোষণা করা হয়েছে।

কাশ্মীরের লাঙ্গগেট আসন থেকে থেকে টানা দু’বার জয়ী হয়েছিলেন আওয়ামী ইত্তিহাদ পার্টির সুপ্রিমো ইঞ্জিনিয়ার রশিদ। ২০১৯ সালে জঙ্গিদের অর্থ জোগানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তিনিই হলেন উপত্যকায় মূলস্রোতে থাকা প্রথম রাজনৈতিক নেতা যাকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন রশিদ।

এদিন আওয়ামী ইত্তিহাদ পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইশতিয়াক কাদরির নেতৃত্বে দলের  রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী লোকসভা ভোটে জম্মু ও কাশ্মীর উপত্যকার পাঁচটি আসনেই দলীয় প্রার্থী দাঁড় করানো হবে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়া হবে না।’ পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত নেওযা হয়েছে বারামুল্লা আসনে প্রার্থী হবেন তিহার জেলে বন্দি দলের সুপ্রিমো শেখ আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ।

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক