Jaipur: প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিমানবন্দর, হয়রানির শিকার যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার ভারী বৃষ্টিতে  বিপর্যস্ত রাজস্থান ৷ বিপন্ন হয়ে পড়েছে জন জীবন। প্রবল বৃষ্টিতে এবার জলমগ্ন জয়পুর বিমানবন্দর। আর তাতে বিমানে যাত্রীদের উঠতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তবে বিমানবন্দর জলমগ্ন হলেও এখন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর,  গত ২৪ ঘণ্টায় জয়পুরে রেকর্ড ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  তাতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা।  এই পরিস্থিতিতে ভরতপুর, কারাউলি, দৌসা, সওয়াই মাধোপুর-সহ একাধিক জেলার স্কুলে ছুটি ঘোষণা করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে সোমবার  রাজ্যের সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেইসকল জেলা হল-  জয়পুর, জয়পুর গ্রামীণ, করৌলি, গঙ্গাপুর সিটি, সাওয়াই মাধোপুর, দৌসা এবং ভরতপুরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে । এ দিকে পূর্ব রাজস্থানে অবিরাম বৃষ্টি চলছে ।

উল্লেখ্য, রাজস্থানে এই পরিস্থিতির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের  নিয়ে একটি বৈঠক করেছেন  মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজস্থানে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ভরতপুর জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ৷ এই আবহে সোমবার জারি হল ভারী বৃষ্টির সতর্কতা।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য