জয়পুর দূর্গে ঘুরতে এসে নিগ্রহের শিকার জাপানি পর্যটক, চিহ্নিত পাঁচ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানের জয়পুরে চাঞ্চল্যকর ঘটনা। বিদেশি মহিলা পর্যটককে নিগ্রহের ঘটনা সামনে এসেছে। ওই বিদেশি পর্যটক জাপানের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁকে হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে। জয়পুরের ঐতিহাসিক দূর্গ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জাপানি মহিলা পর্যটক কয়েকদিন আগেই রাজস্থান ভ্রমণের জন্য আসেন। তিনি জয়পুরের বিখ্যাত দূর্গ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেই সময়েই পাঁচ যুবক তাঁকে ঘিরে ধরে অশোভন আচরণ ও হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার সময়ে ওই পর্যটক একা ছিলেন বলে জানা গিয়েছে।  নির্জন জায়গার সুযোগ নিয়েই অভিযুক্তরা এই কাজ করে বলে অভিযোগ। নির্যাতিতা আতঙ্কিত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে জানান। তারপরে পুলিশে মামলা দায়ের হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। দূর্গ এলাকা এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজেই অভিযুক্তদের গতিবিধি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা হয়েছে এবং গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও দাবি প্রশাসনের।

আরও পডুন: ৫৯.১৫ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নিষ্পত্তি হয়েছে, সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে জয়পুরের মতো আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, জয়পুর রাজস্থানের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর, যেখানে প্রতিদিন দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন। এমন ঘটনার ফলে রাজ্যের পর্যটন শিল্পের ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের