ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গি গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন নিহত পুলিশ কর্মীর মেয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কাশ্মীরকে জঙ্গিমুক্ত করার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। ফের নিরীহ মানুষের রক্তে লাল হল উপত্যকার মাটি। মঙ্গলবার বিকালে সৌরা এলাকায় জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মী। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন নিহত পুলিশ কর্মীর মেয়েও। আর ওই ঘটনার জেরে ফের আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত ১২ মে সরকারি কার্যালয়ে ঢুকে রাহুল ভাট নামে এক কাশ্মীরী পণ্ডিতকে নিকেশ করেছিল জঙ্গিরা। ওই মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল উপত্যকা। যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশকে। প্রতি মাসে ঘটা করেই কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের খতম করার পরিসংখ্যান পেশ করা হয়। চলতি বছর ইতিমধ্যেই প্রায় ৭০ জন জঙ্গিকে খতম করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু তাতেও জঙ্গি হামলা রোখা যাচ্ছে না।

এদিন বিকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, সৌরা এলাকায় সাইফল্লাহ কাদরি নামে এক পুলিশ কর্মী ও তাঁর মেয়ের উপরে প্রাণঘাতী হামলা চালায় জঙ্গিরা। এলোপাতাড়ি গুলি চালায়। জঙ্গিদের গুলিতে দুজনেই গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা সাইফুল্লাহ কাদরিকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁর মেয়ের অবস্থা সঙ্কটমুক্ত বলে জানা গিয়েছে। 

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?