অসমে জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুর, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ডবল ইঞ্জিন সরকারের রাজ্য। অর্থাৎ বিজেপি সরকার রয়েছে সেখানে। বিজেপি নেতা–মন্ত্রীরা দাবি করে থাকেন ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মানে সেখানে আইনশৃঙ্খলা বজায় থাকে, বিকাশ হয়, উন্নয়নের জোয়ার দেখা দেয় ইত্যাদি। কিন্তু এবার সেখানেই দেখা গেল, অসমের কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা এলাকার পাইলাপুল বাজারে সোমবার রাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি আবক্ষ মূর্তি দুষ্কৃতীরা ভেঙে ফেলে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে কংগ্রেস এই ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা করেছে। এখানের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস মুক্ত ভারত গড়তে চায় বিজেপি। এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–সহ বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে বহুবার। এই ঘটনা সেটারই প্রতিফলন বলে দাবি করছে কংগ্রেস। এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে। কংগ্রেসের পক্ষ থেকে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে লক্ষ্মীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজে একটি এক্সকাভেটর (জেসিবি) ব্যবহার করে জওহরলাল নেহরুর মূর্তিটি উপড়ে ফেলা হচ্ছে দেখা গিয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে এবং ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে। কাছাড় জেলার পাইলাপুল বাজারে সোমবার এবং মঙ্গলবার মাঝরাতে এই ঘটনাটি ঘটে। ওই আটক ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখান থেকে তথ্য জেনেই এই ঘটনার মাস্টারমাইন্ডকে ধরা হবে। এই ঘটনার মোটিভ কী?‌ সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। তবে সব তথ্য এখনও হাতে আসেনি।

এছাড়া পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার পর কংগ্রেস নেতা–কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। আর কংগ্রেস নেতা প্রদীপ কুমার দে’‌র বক্তব্য অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। লক্ষ্মীপুর পুলিশ এই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং এটি একটি সুপরিকল্পিত কাজ বলে মনে করছেন কংগ্রেস নেতারা। রাজনীতির ঊর্ধ্বে মানবসমাজ ও জাতীয় মর্যাদার স্থান হওয়া উচিত না হলে সেই রাজনীতির কোনও মূল্য থাকে না বলে কংগ্রেস নেতার দাবি।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা