বিহারের পর ঝাড়খণ্ডে ভেঙে পড়ল  নির্মীয়মাণ সেতু   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অব্যাহত সেতু ধস। বিহারের পর ঝাড়খণ্ডে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু  । ঘটনাটি ঘটেছে গিরিডিহ জেলার দেউরি ব্লকে। সেখানে আরগা  নদীর উপর তৈরি হচ্ছিল সেতু।  লাগাতার বৃষ্টির  জেরে এবার ভেঙে পড়ল  সেই নির্মীয়মাণ সেতুটি।তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি। জানা গিয়েছে, প্রায় ৫.৫ কোটি টাকা খরচ করে গিরিডিহ সড়ক বিভাগ এই ব্রিজটি তৈরি করছিল।

স্থানীয় এক বাসিন্দা জানান, ‘ঝাড়খণ্ডে লাগাতার চলছে বৃষ্টি। শনিবার রাতে আচমকাই একটা বিকল শব্দ শুনতে পাই। এরপর জানা যায়  আরগা নদীর জলস্তর বৃদ্ধির পাওয়ায়  নির্মীয়মাণ সেতুটির একটি পিলার ভেঙে পড়েছে।‘স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জানা গিয়েছে  এই সেতুটি করিপাহাড়ি এবং ভেলওয়াঘাটি গ্রামকে সংযুক্ত করার জন্য তৈরি করা হচ্ছিল।  নির্মাণের দায়িত্বে দেওয়া হয়েছিল   ওম নমঃ শিবায় নামে একটি নির্মাণ সংস্থাকে । তবে কী করে এই  নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, গত ২৩ জুন প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া  বিহারের মতিহারির ব্রিজ ভেঙে পড়েছিল। এছাড়াও   সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।  মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন।  তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি।   কিন্তু বারবার এই ঘটনার জেরে  প্রশ্ন উঠছে,  কার  গাফিলতির কারণে বারবার  সেতু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া