বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের রাজধানীর বুকেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। সফদরজং এনক্লেভের বাড়ির বন্ধ শৌচালয়ের ভিতর থেকেই উদ্ধার হল আমন কুমার শর্মা নামে এক বিচারকের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই বিচারক। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এদিন দুপুর পৌনে দুটো নাগাদ সফদরজং এনক্লেভের বাসিন্দা বিচারক আমন কুমার শর্মার ভাই ফোন করে পুলিশ কন্ট্রোল রুমে জানান, বাড়ির শৌচালয়ের মধ্যেই তাঁর ভাই আত্মঘাতী হয়েছেন। ওই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পদস্থ পুলিশ আধিকারিকরা। শৌচালয়ের বাইরে থাকা কাচ ভেঙে ভিতরে ঢুকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বিচারক আমন কুমার শর্মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।’

মৃত বিচারক আমন কুমার শর্মা কড়কড়ডমা আদালতে কর্মরত ছিলেন। তিনি ডিএলএসএ পদে নিয়োজিত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের অনুমান, আত্মহত্যাই করেছেন তিনি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে বিচারক আমন কুমারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবার-পরিজনকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে কোনও সুইসাইডাল নোট রেখে যাননি বিচারক। একজন বিচারকের আত্মহত্যার খবরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পুণের সিম্বোসিস ল কলেজ থেকে ২০১৮ সালে আইনে স্নাতক হওয়ার পরে ২০২১ সালে দিল্লি সরকারের জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন বিচারক আমন কুমার শর্মা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে প্রচুর ফৌজদারি ও দেওয়ানি মামলা শুনেছেন। গত বছরের ২৫ অক্টোবর জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব পদে যোগ দেন।

মা’কে বাঁচাতে গিয়ে আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় কিশোরের

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু