আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুরস্ক পৌঁছে গেল জুলি, রোমিওরা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনী দুটি ইউনিট সেখানে পৌঁছে গিয়েছে। তাদের সঙ্গে গিয়েছে ডগ স্কোয়াড। ডগ স্কোয়াডের সদস্য চারজন – জুলি, রোমিও, হানি এবং ব়্যাম্বো। প্রত্যেকে প্রশিক্ষণ প্রাপ্ত। সাম্প্রতিক অতীতে ভারতের বুকে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের পর উদ্ধারকাজের সময় এদের নামানো হয়েছিল। 

ভারতের উদ্ধারকারীদল বুধবার সকালে তুরস্ক পৌঁছয়।  দলের মোট সদস্য সংখ্যা ১০২। উদ্ধারকারী দলের সঙ্গে গিয়েছে চিকিৎসকদের একটি দল। পাঠানো হয়েছে প্রয়োজনী ওষুধ পত্র। ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে, প্রয়োজনে আরও বেশি সাহায্য করা হবে তুরস্ককে। সিরিয়াতেও এই চার ক্ষুদে সদস্যকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।  

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডাইরেক্টের জেনারেল অতুল কারওয়াল জানিয়েছেন,  তুরস্ক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের বৈঠক ঠিক হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুইটি ইউনিট সেখানে যাবে। সেখানকার পরিস্থিতির কথা চিন্তা করেই বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চার সদস্য জুলি, রোমিও, হানি এবং ব়্যাম্বোকে সেখানে পাঠানো হয়েছে।  এই চারজন যাবে সিরিয়া।  দিল্লি জানিয়ে দিয়েছে, কম্পন বিধ্বস্ত আঙ্কারার পাশে তারা রয়েছে। সব ধরনের সাহায্য করতে তারা প্রস্তুত। 

এদিকে, তুরস্কে কম্পনে মৃতের সংখ্যা বেডে আট হাজার ছাড়িয়ে গিয়েছে।  আহতের সংখ্যা  কত, সে ব্যাপারে আঙ্কারা এখনও অন্ধকারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ছাড়িয়ে যাবে ২০ হাজার।  

আরও পড়ুন ভূমিকম্প প্রাণ কাড়ল তুরস্কের জাতীয় দলের গোলরক্ষকের

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ