চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়েদের প্রেমিক বদলানোর মতো নীতীশ সঙ্গী বদলান, কৈলাসের মন্তব্যে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ফের আলটপকা মন্তব্য করে বিতর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করতে গিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বিদেশে মেয়েরা যেভাবে প্রেমিক বদলায়, নীতীশ কুমারও সেভাবেই সঙ্গী বদলান বলে মন্তব্য করেন এ রাজ্যের বঙ্গ বিজেপির প্রাক্তন পর্যবেক্ষক।

এমনিতে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করেন। কিছুদিন আগেই অগ্নিবীরদের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে লাগানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার নীতীশকে আক্রমণ করতে গিয়ে কার্যত গোটা নারী সমাজকেই কলঙ্কিত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ প্রসঙ্গে কৈলাস বলেন, ‘‘আমি যখন বিদেশ গিয়েছিলাম, ওখানে আমাকে একজন বলেছিল, আমাদের এখানে মেয়েরা যখন তখন প্রেমিক বদলে নেয়। নীতীশ কুমারও (Nitish Kumar) একইরকম। ঠিক বুঝে উঠতে পারেন না কখন কার হাত ধরা উচিত, কখন কার হাত ছাড়া উচিত।” কৈলাসের এই মন্তব্যের তীব্র নিন্দা করছে সব মহলই। আসলে বিহারে নীতীশ কুমার যে গেরুয়া শিবির ছেড়ে আরজেডির (RJD) হাত ধরছে, সেটা মেনে নিতে পারছে না বিজেপি। সেকারণেই অনেক সময় তাঁকে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে। বিজেপি নেতাদের বক্তব্য, স্রেফ গদির লোভে বিহারের মানুষকে অপমান করছেন নীতীশ। বিহারের মানুষ ২০২০ সালে এনডিএ-কে ক্ষমতায় এনেছিল। কিন্তু বিজেপির হাত ছেড়ে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ।

বস্তুত বিহারে রাতারাতি ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ায় জাতীয় স্তরের রাজনীতিতেও ভালরকম ধাক্কা খেয়েছে বিজেপি (BJP)। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতিও এর ফলে প্রভাবিত হয়েছে। তাছাড়া, মহারাষ্ট্র দখলের পর বিহার হাতছাড়া হওয়াটা জাতীয় স্তরে খুব একটা ভাল বার্তাও দেয়নি গেরুয়া শিবিরকে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ