৭৫-এর রজনীকান্তের সঙ্গে রোম্যান্স করবেন শ্রীলিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৭৫ বছর বয়সেও পর্দায় তাঁর দাপট একটুও কমেনি। অ্যাকশন থেকে রোম্যান্স, প্রতিটি চরিত্রেই আজও দর্শকদের মুগ্ধ করেন দক্ষিণী ছবির ‘থালাইভা’ রজনীকান্ত। বয়সকে যেন বুড়ো আঙুল দেখিয়েই একের পর এক নতুন ছবিতে চমক দিচ্ছেন তিনি। এবার তাঁর সঙ্গেই পর্দায় জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলিলা। রজনীকান্তের আসন্ন ছবি ‘ধরমন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি ছবির নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে শ্রীলিলার প্রথম ঝলক। আর সেই ঘোষণার পর থেকেই দুই তারকার পর্দার রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

বুধবার ছবির প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনালের তরফে শ্রীলিলার যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে অভিনেত্রীর বিশেষ পরিচয় ঝলক। সেখানে শ্রীলিলাকে বলা হয়েছে ‘দ্য স্পার্ক’ এবং ‘দ্য পটাকা’। প্রকাশিত ঝলকে গয়না ও টিপে সেজে নজর কেড়েছেন অভিনেত্রী। রজনীকান্তের মতো বর্ষীয়ান তারকার বিপরীতে তাঁর উপস্থিতি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলেই মনে করছেন অনুরাগীরা। অশ্বথ মারিমুথু পরিচালিত এই ছবিতে রজনীকান্তকে দেখা যাবে এক চিকিৎসকের চরিত্রে। তবে ছবির গল্পে চিকিৎসকের পরিচয়ের বাইরেও রয়েছে অ্যাকশন ও অপরাধ দমনের প্রসঙ্গ। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, সিমরন, রাশি খান্না এবং যোগী বাবু। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর।

আরও পড়ুনঃ MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

কমল হাসান ও আর মহেন্দ্রর প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। গত ৩০ সেপ্টেম্বর ছবির শুটিংয়ের তৃতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। যদিও এখনও মুক্তির দিনক্ষণ ঘোষণা করেননি নির্মাতারা, তবু রজনীকান্ত ও শ্রীলিলার নতুন জুটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল।

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

মুখে দিলেই স্বাদ লেগে থাকবে, বানান অনুষ্ঠান বাড়ির মুচমুচে ফিশ চপ

মালাইকারি-পাতুরি ছেড়ে এবার বানিয়ে ফেলুন পঞ্জাবি মশালা চিংড়ি, রইল সহজ রেসিপি

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস