এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

Share:

নিজস্ব প্রতিনিধি:   ফুটবল দুনিয়ায় একের পর এক নজির গড়ে চলেছেন লামিন ইয়ামাল। বয়স মাত্র ১৯, অথচ ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলের মঞ্চে নিজের নাম লিখিয়ে ফেলেছেন রেকর্ডের পাতায়। এবার চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে গোল করে কিলিয়ান এমবাপের রেকর্ড ভেঙে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা টিনএজার হয়ে উঠলেন তিনি। 

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৩-০ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ক্লাবটি। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। পরাস্ত করেন ভিলার গোলরক্ষক জিওন সুজুকিকে। এই গোলের সঙ্গেই চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের গোলসংখ্যা পৌঁছে যায় ১৪-তে। এতদিন ১৩ গোল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। মাত্র ৩৭টি ম্যাচ খেলেই সেই নজির ভেঙে দিয়েছেন বার্সার তরুণ  খেলোয়াড়।  

আরও পড়ুন: মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

তবে ইউরোপের ক্লাব ফুটবলে এটাই প্রথম রেকর্ড নয় ইয়ামালের। এর আগেও একাধিক কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে প্রথম একাদশে জায়গা পাওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। পোর্তোর বিরুদ্ধে ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেকের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর ৮৩ দিন। এছাড়াও একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ বছরের আগে সর্বাধিক গোল করার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৮ বছর বয়সের আগে চ্যাম্পিয়নস লিগে তাঁর গোলসংখ্যা ছিল পাঁচ। অন্যদিকে, ১৯ বছর বয়সের আগে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। 

 

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের