চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশে ভাঙনের মুখে কংগ্রেস, দল ছাড়ছেন সপুত্র কমল নাথ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজ্যে ভাঙন ধরছে কংগ্রেসে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপির হয়ে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের দলত্যাগ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে শনিবারই দিল্লি আসছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের বায়ো থেকে কংগ্রেসের নাম নিশানা সরিয়ে দিয়েছেন কমল পুত্র নকুল নাথ।

গত বছর মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে গোহারা হেরেছে কংগ্রেস। আর ওই হারের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকেই কাঠগড়ায় তুলেছে দলের শীর্ষ নেতৃত্ব। বিধানসভা ভোটে লজ্জাজনক পরাজয়ের দায়ভার কাঁধে নিয়ে কমল নাথকে প্রদেশ সভাপতির পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে পদ আঁকড়ে ছিলেন কমল নাথ। শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে তরুণ-তুর্কি নেতা জিতু পাটোয়ারিকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই দল ছাড়ার বিষয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনা চালাচ্ছিলেন কমল। আগামী লোকসভা ভোটে মধ্যপ্রদেশ থেকে তাঁকে এবং তাঁর ছেলে নকুলকে প্রার্থী করা হবে এমন আশ্বাস চেয়েছিলেন জেপটি নাড্ডা-অমিত শাহদের কাছ থেকে। সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, কমল নাথকে রাজ্যসভায় পাঠানো হবে এবং তাঁর ছেলে নকুল নাথকে ছিন্দওয়াড়ায় প্রার্থী করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ