চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে সপাটে চড় মহিলা সিআইএসএফ জওয়ানের

কৃষক আন্দোলনের বিরুদ্ধে অভিনেত্রীর করা কৃষকদের খালিস্থানি মন্তব্যের জেরেই কুলবিন্দর কৌর নামক ওই মহিলা CISF জওয়ান অভিনেত্রীকে চড় মারতে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য বিজেপির টিকিটে সাংসদ পদে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই খুশি যেন ধরছেই না, আনন্দের সাগরে ভাসছেন নরেন্দ্র মোদীর দলের দুঁদে নেতা। বৃহস্পতিবার সংসদ ভবনে যাওয়ার উদ্দেশ্যে দিল্লিতে উড়ে গিয়েছেন তিনি, এখনও সাংসদ শপথই নিতে পারলেন না, তার আগেই চণ্ডীগড় বিমানবন্দরে সিআরপিএফ মহিলা জওয়ানের হাতে কষিয়ে থাপ্পড় খেলেন কঙ্গনা রানাউত। রাজনীতিতে সবে যাত্রা শুরু হতে চলেছে তাঁর, তার আগেই ছন্দপতন। আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়লেন কঙ্গনা। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই রেশ কাটতে না কাটতেই সিআরপিএফ মহিলা জওয়ানের হাতে মার খেলেন অভিনেত্রী। তাও আবার সর্বসমক্ষে। কিন্তু কেন ঠিক কী ঘটেছে, চলুন খোলাসা করা যাক।

জানা যাচ্ছে, অন্যের জন্যে খোঁড়া গর্ততেই পা ফেলেছেন কঙ্গনা। কৃষক বিরোধী আন্দোলনের জেরেই ওই মহিলা জওয়ানের হাতে মার খেয়েছেন বিজেপির সাংসদ। কৃষক আন্দোলনের বিরুদ্ধে অভিনেত্রীর করা কৃষকদের খালিস্থানি মন্তব্যের জেরেই কুলবিন্দর কৌর নামক ওই মহিলা CISF জওয়ান অভিনেত্রীকে চড় মারতে যান। কারণ কঙ্গনার কৃষক বিরোধী মন্তব্যের জেরে ওই মহিলা CISF জওয়ান চরম আহত হয়েছিলেন। সেই ক্ষোভটা এতদিন পুষে রেখেছিলেন কুলবিন্দর কৌর। তারই প্রতিশোধ তোলার চেষ্টায় ছিলেন কুলবিন্দর। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে। চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্যে তিনি বিমানবন্দরে আসেন। অভিনেত্রী যখন বিমানবন্দরের ভেতরে ঢোকেন, তখন সিআইএসএফ মহিলা সৈনিক কুলবিন্দর কৌর গার্ডের কাজ করছিলেন। আর অভিনেত্রীকে দেখা মাত্রই রেগে যান সিআইএসএফ গার্ড। তখনই সে কঙ্গনাকে চড় মারার চেষ্টা করেন। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ফ্লাইটে উঠে পড়ে কঙ্গনা। পাশাপাশি জানিয়েছেন, এই ঘটনায় তিনি কঠোর পদক্ষেপ নেবেন। কোনক্রমে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই আনন্দে লাফাচ্ছেন অভিনেত্রী। আর বৃহস্পতিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। চণ্ডীগড় বিমানবন্দরে আসতেই তাল কাটে।

এই ঘটনায় কঙ্গনা রানাউতের রাজনৈতিক উপদেষ্টার জানিয়েছেন, চণ্ডীগড় বিমানবন্দরের ভিতরে CISF মহিলা গার্ড কঙ্গনা রানাউতকে চড় মেরেছে। কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলায় কঙ্গনা রানাউতের ওপর রেগে গিয়েছিলেন সিআইএসএফ গার্ড। চড় খেয়ে রাজনৈতিক যাত্রা শুরু করলেন, ভবিষ্যতে আরও কি দেখার বাকি আছে তাঁর, তা সময়ই বলবে। তবে কঙ্গনা রানাউত বলিউডের একজন বিতর্কিত নাম। এর আগে বিজেপির সমর্থনে কথা বলে একাধিকবার বিপাকে পড়েছেন তিনি। এছাড়াও তাঁর নানা বিতর্কিত মন্তব্য মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিত। আর তাঁর এই ঠোঁটকাটা স্বভাবের জন্যে একাধিকবার তাঁর সমাজমাধ্যম একাউন্টও নিষিদ্ধ হয়ে যায়। তাও শোধরাননি অভিনেত্রী। এখন তো আবার রাজনীতিতে প্রবেশ করলেন, বলিউডেও তাঁর যাত্রা শেষের পথে। মান্ডি থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর কঙ্গনা রানাউত বৃহস্পতিবার দিল্লি চলে গেছেন। এরই মধ্যে চড় মারার খবর এল চণ্ডীগড় বিমানবন্দর থেকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে কঙ্গনা জানিয়েছিলেন যে তিনি সংসদে যাচ্ছেন। ইনস্টাগ্রামে নিজের ছবিও শেয়ার করেছেন কঙ্গনা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল