কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি ইন্দিরা গান্ধির খুনির ছেলের

এমন পরিস্থিতিতে এই ছবি শিখ সম্প্রদায়ের বিরুদ্ধেও ঘৃণা জাগাবে। শিখ সম্প্রদায় এই দেশের জন্য মহান ত্যাগ স্বীকার করেছে, যা চলচ্চিত্রে পুরোপুরি দেখানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক মহলে ডেবিউ করেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন তারকা সাংসদ কঙ্গনা রানাউত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু রাজনৈতিক মহলে ডেবিউ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন কঙ্গনা রানাউত। কখনও তাঁর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আবার কখনও মহিলা সেনার হাতে কষিয়ে চড় খাচ্ছেন তিনি। যদিও রাজনীতিতে নামার আগে থেকেই বিতর্কিত তিনি। মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্যে করে ফ্যাসাদে পড়েছেন তিনি। নিষিদ্ধ হয়েছে তাঁর সোশ্যাল অ্যাকাউন্টও। যাই হোক এবার বিপাকে তাঁর আসন্ন ছবি ইমার্জেন্সি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে ছবিটি, আর এই ছবি দিয়েই কঙ্গনা পরিচালক দুনিয়ায় হাতেখড়ি দিতে চলেছেন। যেখানে ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করছেন খোদ কঙ্গনা রানাউত। কিন্তু ছবি রিলিজের আগেই একের পর এক বিতর্কের কারণে ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে। এবার ছবি নিষিদ্ধ করার ডাক দিল ইন্দিরা গান্ধিকে হত্যা করা তাঁর এক দেহরক্ষীর ছেলে। এই ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন সরবজিৎ সিং খালসা। সরবজিৎ সিং ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন, ‘ইমার্জেন্সি’ ছবিটি শিখ সম্প্রদায়কে একটি ভুল আলোর পথে নিয়ে যেতে পারে। আর সেই কারণে সমাজে সমস্যা দেখা দিতে পারে।

সরবজিৎ সিং খালসা লিখেছেন, ‘খবরে রয়েছে যে নতুন ফিল্ম ইমার্জেন্সিতে শিখদের ভুলভাবে চিত্রিত করা হচ্ছে। এ কারণে সমাজে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ছবিতে শিখদের যদি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী হিসেবে দেখানো হয়, তাহলে তা গভীর ষড়যন্ত্র। এই ফিল্মটি অন্যান্য দেশে শিখদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য একটি মনস্তাত্ত্বিক আক্রমণ, যা সরকারের উচিত মনোযোগ দেওয়া এবং বন্ধ করা।’ এরপর তিনি আরও লিখেছেন, ‘দেশে শিখদের উপর ঘৃণ্য হামলার খবর প্রায়ই সামনে আসে। এমন পরিস্থিতিতে এই ছবি শিখ সম্প্রদায়ের বিরুদ্ধেও ঘৃণা জাগাবে। শিখ সম্প্রদায় এই দেশের জন্য মহান ত্যাগ স্বীকার করেছে, যা চলচ্চিত্রে পুরোপুরি দেখানো হয়নি। কিন্তু শিখদের অপমান করার প্রতিটি চেষ্টাই এখানে জাতপাতকে বিতর্ককে উস্কে দিতে পারে। সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় আপত্তিকর চলচ্চিত্র ও গান নিষিদ্ধ করতে হবে। সমাজে শান্তি বজায় রাখার জন্য আমি সর্বদা তাঁদের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করি।’

কে সরবজিৎ সিং খালসা?

সরবজিৎ সিং খালসা বিয়ন্ত সিংয়ের ছেলে। ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর অপারেশন ব্লু স্টারের অধীনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যাকারী দুই দেহরক্ষীর একজন ছিলেন বেয়ন্ত সিং। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী কর্তৃক ভারতে জারি করা জরুরি অবস্থা, ইন্দিরার সংগ্রাম ও তাকে হত্যার গল্প দেখানো হবে কঙ্গনার ইমার্জেন্সিতে। ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, বিশাক নায়ারের মতো তারকারা। প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক