কী কারণে কঙ্গনাকে চড়, মুখ খুললেন সিআইএসএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড় মারা নিয়ে তোলপাড় গোটা দেশ। কিন্তু কী কারণে কঙ্গনা রানাওয়াতকে চড় মারলেন কুলবিন্দর কাউর নামে সিআইএসএফের এক মহিলা জওয়ান। এই প্রসঙ্গে বলতে গিয়ে ওই মহিলা জওয়ান জানান, কৃষক আন্দোলন নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন কঙ্গনা, তার প্রতিবাদ করতেই চড় মারেন। উল্লেখ্য, হিমাচলপ্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন কঙ্গনা। এই ঘটনার পরই ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করা হয়।

এদিন চন্ডীগড় বিমানবন্দরে যখন সিকিউরিটি চেক আপ হচ্ছিল, তখন কঙ্গনার সামনে চলে আসেন এক সিআইএসএফ জওয়ান ও কঙ্গনাকে একটি সপাটে চড় মারেন। এরপর গালিগালাজ করতে থাকেন। প্রকাশ্যে আসা ভিডিওতে কঙ্গনা জানান, ‘আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তাঁকে চড় মারলেন। তখন উনি আমাকে বলেছিলেন, উনি কৃষক আন্দোলন সমর্থন করেন। যেভাবে সন্ত্রাসবাদ পঞ্জাবে বেড়ে চলেছে, তাতে আমি যথেষ্ট উদ্বিগ্ন।‘

চড় মারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই মহিলা সিআইএসএফ জওয়ান কঙ্গনাকে উদ্দেশ্য করে জানান, ‘উনি (কঙ্গনা) একটা সময়ে বলেছিলেন, কৃষক আন্দোলনে একশো টাকার বিনিময়ে মহিলাদের আন্দোলনে সামিল করা হয়েছিল।‘ তিনি যে কঙ্গনার ওই মতামতের সঙ্গে এক মত নন, সেই কথা বুঝিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, ‘কৃষক আন্দোলনে আমার মাও য়োগ দিয়েছিল।‘

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…