‘KGF’ খলনায়ক আর নেই, ৫৫ বছর বয়সেই চলে গেলেন কন্নড় অভিনেতা দীনেশ

কন্নড় ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া! মারা গেলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্নড় ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া! মারা গেলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। সোমবার (২৫ অগস্ট) ভোর ৩:৩০ মিনিট নাগাদ কর্ণাটকের উদুপি জেলার কুন্ডাপুরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীনেশ ম্যাঙ্গালুরু। তবে তাঁর আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দীনেশ তাঁর স্ত্রী ভারতী এবং দুই ছেলে, পবন এবং সজ্জনকে রেখে গিয়েছেন। কন্নড় সুপারস্টার যশের ব্লকবাস্টার ছবি কেজিএফ-এ বোম্বে ডনের ভূমিকায় অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন দীনেশ।

দীনেশের পারিবারিক সূত্রে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, গত এক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। দীনেশের মরদেহ সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরু তে আনা হবে। অভিনেতার পরিবার জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮ টায় তাঁর মরদেহ লাগেরেতে তাঁর বাসভবনের কাছ রাখা হবে, জনসাধারণ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। একই দিনে সুমনহল্লি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। থিয়েটারের পটভূমি থেকে চলচ্চিত্র জগতে উঠে এসেছিলেন দীনেশ, পর্দায় খলনায়কের ভূমিকাতেই তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। পর্দায় তাঁর শক্তিশালী পার্শ্ব চরিত্র এবং চিত্তাকর্ষক নেতিবাচক অভিনয় ভক্তদের মন জয় করেছিল।

তিনি রিকি, উলিদাভারু কান্দান্থে, কেজিএফ, রানা বিক্রম, আম্বারি, সাভারি, ইন্থি নিন্না প্রীথিয়া, আ দিনাগালু, স্লাম বালা, দুর্গা, স্মাইল এবং শুভম সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও, তিনি রাজনীতি দলের অংশ ছিলেন। উলিদাভারু কান্দান্তে, কিচ্চা এবং কিরিক পার্টিতেও স্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি নাম্বার ৭৩ এবং শান্তিনিবাসের মতো ছবিতে শিল্প পরিচালক হিসেবেও কাজ করেছিলেন।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার