কর্ণাটকে বিধানসভা ভোটের প্রাথমিক গণনায় এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

একাধিক বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে কর্ণাটকের বিধানসভা ভোটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভা ভোটের প্রাথমিক গননায় এগিয়ে রয়েছে কংগ্রেস। শনিবার সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রাথমিক গণনায় ২২৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১১৮ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৮২টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ১৯টি আসনে।

একাধিক বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে কর্ণাটকের বিধানসভা ভোটে। শনিবার গণনা শুরু হতে বুথ ফেরত সেই সমীক্ষার প্রতিফলন দেখা যেতে শুরু করল গণনার প্রাথমিক ফলে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ‘ম্যাজিক ফিগার’ ১১৩। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার ফলে কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন। দিল্লিতে দলের সদর দফতরে উচ্ছ্বাস মেতেছেন হাত শিবিরের কর্মীরা।

অন্যদিকে এদিন সিমলায় জাখু হনুমান মন্দিরে (Jakhu Hanuman Temple) পুজো দেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। উল্লেখ্য শনিবার ভোট গণনা শুরুর আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন কংগ্রেস নেতারা। কর্নাটকের কংগ্রেস নেতা সালিম আহমেদ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গঠন করবে কংগ্রেস। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। কর্নাটকের জনগণ পরিবর্তন খুঁজছিলেন কারণ তারা বর্তমান সরকার নিয়ে বিরক্ত।’

আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার