‘ভোট ফ্রম হোম’, কর্নাটকে ৯৪ হাজার ভোটার বাড়িতে বসেই ভোট দেবেন

আগামী বুধবার ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মাঝে আর মাত্র তিন দিন। আগামী বুধবার (১০ মে) আগামী পাঁচ বছরের জন্য নিজেদের ভাগ্যদেবতাদের বেছে নেবেন কন্নড়বাসী। ভোটারদের মন জয়ে শেষ মুহুর্তের প্রচারে কোমর কষে ঝাঁপিয়েছে যুযুধান সব শিবিরের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধি-সবাই মাটি কামড়ে পড়ে রয়েছেন কন্নড়-ভুমে। আর আগামী ১০ মে’র ভোটে ৯৪ হাজারের বেশি ভোটার বাড়িতে বসেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

প্রবীণ এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য ‘বাড়ি থেকে ভোট’ (ভোট ফ্রম হোম) নিয়ম চালু করেছে। অশক্ত শরীর নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ঝক্কি এড়ানোর জন্যই ওই নিয়ম চালু করা হয়েছে। শনিবারই বাড়ি থেকে ভোট দেওয়ার আবেদন জানানোর জন্য নির্দিষ্ট দিন শেষ হয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, রাজ্যের ৯৫ হাজারের মতো ভোটার আগামী বুধবার বাড়িতে বসেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তার মধ্যে ৭৫ হাজার ৬৯০ জন প্রবীণ নাগরিক। আর ১৮ হাজার ৬৩৬ জন দৃষ্টিহীন ভোটার রয়েছেন।

অন্যদিকে রাজ্যে ভোট নির্ঘন্ট ঘোষণার পর থেকে শনিবার পর্যন্ত ৩৬৫ কোটি ২২ লক্ষ টাকার মতো বাজেয়াপ্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। তার মধ্যে ১৩৮ কোটি ৫৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। ৮২ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের মদ এবং ৯৭ কোটি ২৪ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর অলঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।  

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে