কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ভাঙন দেখা দিল কংগ্রেসে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকের পরে বিজেপিতে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত ২০২৩ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। তবে একবছর কাটতে না কাটতেই তিনি  ফের বিজেপিতে যোগ দিলেন। জগদীশ শেট্টার ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে হুবলি-ধারওয়াড়-সেন্ট্রাল থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শেট্টার পরাজিত হন বিজেপির মহেশ তেঙ্গিনাকাই কাছে। ৩৪,০০০ এরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন শেট্টার। আর তাই লোকসভার আগে ফের বিজেপিতে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বুধবার বলেছিলেন যে বিজেপি লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে দলে ফেরাতে মরিয়া চেষ্টা করছে। আর একদিন পরেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ার জন্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন শেট্টা। তবে তার এই যোগদানের পরেই শুরু হয়েছিল জল্পনা। কারণ, জগদীশ শেট্টার সঙ্গে বিজেপির সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল। বিধানসভা নির্বাচনের আগে তার এই রদবদল নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির।

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও