‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

'ধুরন্ধর ২' সাফল্যের মধ্যেই বড় স্বস্তি রণবীর সিংহের। 'কান্তারা'র দৈবকে ভেঙানোর মামলায় নিস্তার পেলেন অভিনেতা, তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর ২’ সাফল্যের মধ্যেই বড় স্বস্তি রণবীর সিংহের। ‘কান্তারা’র দৈবকে ভেঙানোর মামলায় নিস্তার পেলেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করল আদালত। শনিবার (২৫ এপ্রিল) রণবীরের বিরুদ্ধে দায়ের করা এফআইআরটি বাতিল করে অভিনেতাকে বড় ধরনের স্বস্তি দিয়েছে কর্নাটক  হাইকোর্ট। জানা গিয়েছে, অভিনেতা নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার পরেই তাঁকে স্বস্তি দিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশ, আইনি জটিলতা কাটলেও অভিনেতাকে ব্যক্তিগতভাবে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে দিয়ে ক্ষমা চাইতে হবে। অভিনেতার আইনজীবী তাঁর পক্ষে একটি ক্ষমা প্রার্থনামূলক হলফনামা দাখিল করেছেন।

তবে এদিন শুনানির সময় রণবীর আদালতে হাজির হননি। কারণ হিসেবে তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর অভিনেতার নিরাপত্তা জনিত ঝুঁকি রয়েছে, তাই তিনি অবাধে চলাফেরা করতে পারছেন না। তাই তিনি কবে মন্দিরে গিয়ে দেবী দর্শন করে মন্দির কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইবেন তা এখনও বলা সম্ভব নয়। তবে মামলার শুনানির সময়ে বিচারপতি বলেছেন, রণবীরের আচরণ কেরল কর্ণাটকের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তাঁকে চার সপ্তাহের মধ্যেই মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি অভিনেতা। আসলে গত বছরের শেষ দিকে গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠানমঞ্চে ‘কান্তারা চ্যাপ্টার ১’ ছবিতে দেখানো চামুণ্ডা দৈবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন রণবীর সিংহ।

শুধু তাই নয়, তিনি ছবির নায়ক ঋষভ শেট্টিকে নিয়েও ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গিও করেছিলেন। ছবিতে ঋষভ যে রকম অভিনয় করেছিলেন, রণবীর জনসমক্ষে ঠিক তেমনই অভিনয় করেছিলেন, তিনি ঋষভের অভিনয়ের প্রশংসা করে তাঁকে ভেঙান। ভূত বলে আখ্যা দেন মাতা চামুণ্ডিকে। ভিডিওগুলি ভাইরাল হতেই অভিনেতার বিরুদ্ধে দেবী চামুণ্ডিকে অপমানের অভিযোগ তুলে মামলা দায়ের করে কেরলের হিন্দুসংগঠন গোষ্ঠী। কেরলে কান্তারা ছবিতে দেখানো নারী মূর্তিকে দেবী হিসেবে আরাধনা করা হয়। যে কারণে অভিনেতার বিরুদ্ধে কেরলের মানুষদের ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। এরপরেই রণবীর সিংহের বিরুদ্ধে একাধিক FIR দায়ের করা হয়। যদিও অভিনেতা তাঁর গ্রেফতারি এড়াতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খারিজ করার আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। তারই শুনানি হল আজ। এই ঘটনায় অভিনেতা ভিডিও বার্তা করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এদিকে সদ্য প্রকাশ্যে এসেছে দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, সুতরাং আবারও বাবা হচ্ছেন রনবীর সিংহ। সেই নিয়েও এখন অভিনেতা আনন্দের দিন কাটাচ্ছে। তার মধ্যে কর্ণাটক হাইকোর্টের দেওয়া তাঁকে স্বস্তি তার আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে দিল।

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার