নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নাচের প্রতি ছিল গভীর আগ্রহ। কিন্তু সেই নাচ নিয়েই পরিবারের আপত্তি। এর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ১৬ বছরের এক স্কুলছাত্রী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই ছাত্রীকে। কর্ণাটকের কোপ্পাল জেলার এই ঘটনায় প্রাথমিক তদন্তে নাচ নিয়ে পরিবারের নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এসেছে। যদিও সেটিই মৃত্যুর কারণ কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম জয়শ্রী চালাবাদি। কোপ্পাল জেলার আগালকাইরা গ্রামের বাসিন্দা জয়শ্রী দশম শ্রেণিতে পড়াশোনা করত। ২২ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বাড়িতেই হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্যরা দেরি না করে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। প্রথমে হিতনাল সরকারি হাসপাতালে ভর্তি করা হয় জয়শ্রীকে। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর অবস্থার আরও অবনতি হয়। এরপর তাঁকে কোপ্পাল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জয়শ্রী নাচ করতে ভীষণ পছন্দ করতেন। কিন্তু তাঁর বাবা-মা তাঁকে নাচ থেকে বিরত থাকতে বলেছিলেন। এই বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য এসেছে। তবে পরিবারের নিষেধাজ্ঞার সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি তদন্তকারীরা। মেয়ের মৃত্যুর পর মুনিরাবাদ থানায় খবর দেন তাঁর বাবা লক্ষ্মণ চালাবাদি। ৩৮ বছর বয়সি লক্ষ্মণ পেশায় দিনমজুর। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, জয়শ্রীর মৃত্যুর ঘটনায় তাঁরা কাউকে সন্দেহ করছেন না। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে মুনিরাবাদ পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৯৪ ধারায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। জয়শ্রীর মৃত্যুর আগে বাড়িতে ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিস্থিতি তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান