৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরী পণ্ডিতদের ভিটে ত্যাগে বন্ধ হয়েছিল, ৩৬ বছর পর ফের খুলল শীতলনাথ মন্দির। এদিন সকালে মহাদেবের মূর্তিতে ফুল নিবেদন করেন স্থানীয় ভক্তরা । মন্দির জুড়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির পুনরায় খোলার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরি পণ্ডিতরা সেখানে পৌঁছন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হোমযজ্ঞ হয়, বাজে মন্দিরের ঘণ্টা। দীর্ঘ বিরতির পর নিজেদের পুরনো ধর্মীয় স্থানে ফিরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতরা বিপুল সংখ্যায়  উপত্যকা ছাড়ার পর থেকেই শীতলনাথ মন্দির কার্যত জনশূন্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি মন্দির চত্বরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৯১ সালে আগুনে মন্দিরের ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর মন্দিরের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। শ্রীনগর স্মার্ট সিটি লিমিটেড এবং জম্মু-কাশ্মীরের সংস্কৃতি দফতরের সহযোগিতায় মন্দিরের বিভিন্ন অংশ পুনর্নির্মাণ করা হয়েছে। নতুন করে তৈরি হয়েছে গর্ভগৃহ ও হোমশালাও। এই অনুষ্ঠানে স্থানীয় কাশ্মীরি মুসলিম প্রতিবেশীরাও পণ্ডিতদের স্বাগত জানান।

আরও পড়ুন: খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

জেনে নিন মন্দির সম্পর্কে… 

শীতলনাথ মন্দির কাশ্মীরের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এটিকে কাশ্মীরি শৈব পরম্পরার প্রাচীন  ক্ষেত্রগুলির অন্যতম বলে মনে করা হয়। স্থানীয় বিশ্বাসে অষ্টভৈরবকে শ্রীনগরের আধ্যাত্মিক রক্ষক হিসেবে মানা হয়। মন্দিরটির সঙ্গে ঋষি কশ্যপ এবং পৌরাণিক সরোবর সতীসরের নানা কাহিনির যোগও রয়েছে বলে প্রচলিত রয়েছে। 

একসময় এই মন্দির চত্বর শুধুমাত্র ধর্মীয় স্থান ছিল না। সেখানে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুলও চলত, যেখানে হিন্দু ও মুসলিম পড়ুয়ারা একসঙ্গে পড়াশোনা করত। ২০ শতকে জায়গাটি সামাজিক ও রাজনৈতিক জমায়েতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে।  মন্দিরে ফের পুজো শুরু করার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২১ সালে বসন্ত পঞ্চমীর সময়। তবে তখন মন্দিরের পরিকাঠামো জরাজীর্ণ থাকায় ভক্তদের যাতায়াত সীমিত ছিল। সংস্কারের কাজ শেষ হওয়ার পর এবার নতুন করে মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য অনুযায়ী, শীতলনাথ মন্দিরকে পুনরুদ্ধার কাশ্মীরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের বৃহত্তর উদ্যোগের অংশ। মন্দিরের পাশাপাশি বিভিন্ন সুফি দরগা, গুরুদ্বার ও মসজিদ সংরক্ষণের কাজও চলছে। 

 

 

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের