দীপাবলিতে ৭,০০০ টাকা করে বোনাস ঘোষণা কেজরিওয়াল সরকারের

সরকারি কর্মচারীদের দীপাবলি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রুপ-বি এবং গ্রুপ-সি কর্মচারীরা পাবেন ৭ হাজার টাকা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই দীপাবলি(Diwali)। তার আগেই সরকারি কর্মচারীদের উপহার(Bonus) দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী(Chief Minister of Delhi)। সোমবার অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ঘোষণা করেন দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের দেওয়া হবে ৭,০০০ টাকা করে। তিনি বলেন, ‘আমরা দিল্লি সরকারের গ্রুপ-বি(Group-B) এবং গ্রুপ-সি(Group-C) কর্মচারীদের জন্য ৭ হাজার টাকা করে দেওয়া হবে দীপাবলি উপলক্ষে। বর্তমানে গ্রুপ-বি এবং গ্রুপ-সি কর্মচারীদের সংখ্যা প্রায় ৮০,০০০ জন। তাদের এই আর্থিক উপহার দেওয়ার জন্য সরকারের মোট ব্যয় হবে ৫৬,০০০ কোটি টাকা।’ পাশাপাশি কেজরিওয়াল আরও বলেন, ‘সরকার হিসেবে আমরা দিল্লির মানুষের উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি আর এই প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। দীপাবলি উৎসবের আগে আমি সমস্ত কর্মী এবং তাদের পরিবারকে আগাম দীপাবলির শুভেচ্ছা।’

অন্যদিকে, অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আধাসামরিক বাহিনী সহ গ্রুপ সি এবং নন-গেজেটেড গ্রুপ বি পদমর্যাদার কর্মকর্তাদের বোনাস অনুমোদন করেছিল। প্রধানমন্ত্রীর এই অনুমোদনের পরেই দীপাবলিতে আর্থিক ঘোষণা করল কেজরিওয়াল সরকার। প্রসঙ্গত, অর্থমন্ত্রক ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের সীমা নির্ধারণ করেছে ৭,০০০ টাকা। প্রশ্ন উঠছে, তাহলে কি দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারকে টেক্কা দিতেই এই ঘোষণা করল আপ? দীপাবলি হল হিন্দুদের আলোর উৎসব। কালীপুজোর  অমাবস্যার অন্ধকার রাতে আলোর সেজে ওঠে প্রায় গোটা দেশ। আসলে দীপাবলি হল মনের অন্ধকার ও জীবনের অন্ধকারকে দূর করে আলোর জয়গান। এছাড়াও কথিত রয়েছে, দীপাবলিতে প্রদীপ জ্বালালে সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং জ্ঞানের দেবতা গণেশ আমাদের ঘরে প্রবেশ করেন। এবছর দীপাবলি ১২ নভেম্বর রবিবার।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের