দিল্লির নিম্ন আদালতে শেষ ধাক্কা, জেলেই যেতে হচ্ছে কেজরিকে

Share:

নিজস্ব প্রতিনিধি : জামিনের মেয়াদ বাড়ল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ২ জুন জেলেই ফিরতে হচ্ছে তাঁকে। শনিবার রাউস অ্যাভিনিউ আদালত কেজরির জামিনের আবেদনের ভিত্তিতে কোনও চূড়ান্ত রায় দেয়নি। আগামী ৫ জুন এই মামলার রায় দেবে আদালত।

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শারীরিক পরীক্ষা করানোর জন্য আর সাত দিন জামিনের আবেদন বাড়ানোর আবেদন করেছিলেন। শনিবার কেজরির এই আবেদনের ভিত্তিতে শুনানি হয়। ইডির তরফে কেজরির জামিনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে বিরোধিতা করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতার তরফে আদালতকে জানানো হয়, গত শুক্রবার কেজরিওয়াল প্রেস কনফারেন্স করে বলেছিলেন তিনি রবিবার আত্মসমর্পণ করবেন। কিন্তু উনি এই কথা কখনও বলেননি যে তিনি আদালতের রায়ের অপেক্ষা করবেন। দুই পক্ষের মতামত শোনার পর রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাবেজা জানিয়েছেন, এই মামলার শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে। তবে আগামী ৫ জুন আদালত এই মামলার রায় শোনাবে।

এর আগে সুপ্রিম কোর্টের তরফে কেজরিওয়ালকে জামিনের আবেদন করার অনুমতি দেওয়া হয়েছিল। সেই ভিত্তিতে নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শারীরিকভাবে ভেঙে পড়ায় কেজরিওয়ালের তরফে আইনজীবী এন হরিহরণ স্থায়ী জামিনের আবেদন করেছিলেন। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জীবন ধারণের অধিকারের কথা তুলে ধরে স্থায়ী জামিনের আবেদন জানিয়েছেন কেজরির আইনজীবী। উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে ডায়বেটিসে আক্রান্ত কেজরিওয়াল। প্রতিদিনই তাঁকে ইনসুলিন দিতে হয়। শেষ পর্যন্ত এই মামলায় আদালত কি রায় শোনায় সেটাই এখন দেখার।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, নিখোঁজ ৫

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের