কেরলে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি : গতকাল রাতে কান্নুরের পুন্নাচেরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। জানা গেছে এই ঘটনায় তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুও মারা গিয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, একজন মহিলা সহ চারজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলেই মারা গিয়েছিল, কিন্তু নয় বছর বয়সী শিশুটি তখনও বেঁচে ছিল।শিশুটিকে উদ্ধার করে পরিয়ারামের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহত অবস্থায় মারা যায় শিশুটি।

নিহতদের পরিচয় জানা গিয়েছে। এরা হলেন গাড়িচালক কে এন পদ্মকুমার,  যার বসয় ৫৯ বছর। ৫২ বছর বয়সী সুধাকরণ, সুধাকরণের স্ত্রী অজিতা বয়স ৩৫, শ্বশুর কোজুম্মল কৃষ্ণান (৬৫) এবং অজিতার ভাগ্নে আকাশ (৯)। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরি ও গাড়িটির সংঘর্ষে এই দুর্ঘটনা’টি ঘটে।

একটি লরি পেছন থেকে এসে ধাক্কা মারে চার চাকার গাড়িটিকে। এরপর গাড়িটি ছিটকে গিয়ে সামনে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি আসন্ন লরির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির সামনের বনেটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এমনকি গাড়িটি সামনের লরির নীচে সম্পূর্ণভাবে চলে যায়। যাত্রীদের টেনে বের করে আনার সঙ্গে সঙ্গে গাড়িটিকে ভাঙতে হয়েছিল।

স্থানীয়রা ছুটে এসে প্রাথমিক উদ্ধার কার্য চালায়। পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার ফোর্স কর্মীরা এসে উদ্ধার করে।  জানা যায়, সুধাকরন এবং তার পরিবার তার ছেলেকে যে হোস্টেলে ভর্তি করা হয়েছিল সেখানে নামিয়ে দিয়ে ফিরছিলেন। তাঁর ছেলে সেই হোস্টেলে সিএ কোর্সের জন্য ভর্তি হয়েছিল। এরপর তাঁকে রেখে সুধাকরন এবং তাঁর পরিবার গাড়ি করে আসছিলেন, পথেই এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।এই দুর্ঘটনায় জড়িত দুটি লরির চালককে’ই হেফাজতে নেওয়া হয়েছে  বলে জানিয়েছে পুলিশ।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার