মর্মান্তিক! আহত বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় পিষে গেলেন পশুপ্রেমী

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ে একটি কুকুরকে পিটিয়ে মেরেছেন এক সেনা ব্যারাকের হাবিলদার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। এটি মুদ্রার এক পিঠ। মুদ্রার উলটো পিঠের মতোই অন্য একটি ঘটনা ঘটে গিয়েছে এদেশেই। এক আহত বিড়ালছানাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ব্যক্তি। একই ভারতের দুই চিত্র।
ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিচূরে। রাস্তার মাঝখানে আটকে থাকা একটি আহত বিড়ালকে উদ্ধার করার সময় ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে গিয়েছে একটি ট্রাক। মঙ্গলবার রাতে ত্রিচূরের মান্নুথি এলাকার কাছে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। গোটা ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভিতে। আশ্চর্যজনকভাবে এই ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেন্নাইয়ের ভিডিও দেখে মানুষের চোখ জ্বলে উঠে উঠেছে ক্রোধে, আর কেরলের ভিডিও মানুষকে বাধ্য করে অশ্রু বিসর্জনে।
নিহত ব্যক্তির নাম সিজো চিত্তিলাপিল্লি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয় বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। অনলাইনে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তায় আহত বিড়ালটিকে দেখার পর চিত্তিলাপিল্লি বিড়ালটিকে উদ্ধার করতে ছুটে যান।
চিত্তিলাপিল্লি বিড়ালের দিকে ছুটে যাওয়ার সাথে সাথেই সে আবার রাস্তার অন্য পাশে ছুটে যায়। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক ৪১ বছর বয়সী চিত্তিলাপিল্লিকে ধাক্কা দেয়। শুধু তাই নয়, ট্রাকটির গতিবেগ এতটাই ছিল যে চিত্তিলাপিল্লিকে কয়েক মিটার টেনে নিয়ে যায় সে।
চিত্তিলাপিল্লি ছিলেন পশুপ্রেমী। তাঁর প্রতিবেশীরাই জানিয়েছে, চিত্তিলাপিল্লির বাড়িতে কমপক্ষে তিনটি বিড়াল এবং পাঁচটি কুকুর ছিল। পরিবারে রয়েছে বোন। তিনি থাকেন বিদেশে। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি না মিশলেও কারও সঙ্গেই দুর্ব্যবহার করতেন না। তবে পশু পাখির সঙ্গে তাঁর ভাব ছিল বেশি। প্রতিদিন রাস্তার কুকুরদের কুকুরদের রোজ খেতে দিতেন চিত্তিলাপিল্লি। ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ