গোপনাঙ্গে ডাম্বল ঝুলিয়ে নির্যাতন, কেরলের নার্সিং কলেজের র‍্যাগিংয়ের ৪ পাণ্ডা বহিষ্কৃত

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: র‍্যাগিংয়ের নামে প্রথম বর্ষের পড়ুয়াদের উপরে পৈশাচিক নির্যাতন চালানোর পাঁচ পাণ্ডাকে বহিষ্কার করল কোয়াট্টাম সরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া পাঁচ ছাত্রই কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়ে শ্রীঘরে রয়েছে ওই পাঁচ নরপিশাচ। সূত্রের খবর, পৈশাচিক নির্যাতন চালানোর দায়ে পাঁচ পড়ুয়াকে বহিষ্কারের পাশাপাশি আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিনরাই বিজয়নের সরকার।

সম্প্রতি কেরলের কোট্টায়ামের এক সরকারি নার্সিং কলেজে নবাগত পড়ুয়াদের উপরে তৃতীয় বর্ষের পাঁচ ছাত্র রাহুল রাজ, এনএস জীভা, এনপি বিবেক, রিগিল জিথ ও স্যামুয়েল জনসন র‍্যাগিংয়ের নামে পৈশাচিক অত্যাচার চালাত। নবাগত পড়ুয়াদের ঘণ্টার পর ঘণ্টা উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখার পাশাপাশি পুরুষাঙ্গের সঙ্গে ডাম্বেল বেঁধে ঝুলিয়ে দিত। এখানেই থেমে থাকত না অত্যাচার। জ্যামিতি বক্স থেকে কম্পাস বের করে সারা শরীরে গেঁথে দেওয়া হতো। গত বছরের নভেম্বর মাস থেকেই শুরু হয়েছিল র‍্যাগিংয়ের নামে ওই পৈশাচিক অত্যাচার। র‍্যাগিংয়ের শিকার হওয়া পড়ুয়ারা ভয়ে প্রথমে মুখ খোলেনি। কিন্তু অত্যাচারের মাত্রা সব সীমা অতিক্রম করে যাওয়ার পরেই অত্যাচারের শিকার হওয়া তিন পড়ুয়া পুলিশের দ্বারস্থ হয়। অত্যাচারের বর্ণনা শুনে শিহরে ওঠেন দুঁদে পুলিশ আধিকারিকরাও। অভিযোগ পেয়েই অভিযুক্ত পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে অ্যান্টি র‍্যাগিং আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়। তার পরে তড়িঘড়ি গ্রেপতার করা হয় র‍্যাগিং কাণ্ডের মূল পাঁচ পাণ্ডা রাহুল রাজ, এনএস জীভা, এনপি বিবেক, রিগিল জিথ ও স্যামুয়েল জনসনকে।

সরকারি নার্সিং কলেজে এমন ভয়াবহ র‍্যাগিংয়ের ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় পিনরাই বিজয়ন সরকারকে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত ৫ পাণ্ডার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশনের তরফেও কেরল পুলিশের ডিজির কাছে পৈশাচিক র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। ১০ দিনের মধ্যে ওই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

 

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা