অর্ধেক দামে স্কুটার-ল্যাপটপ দেওয়ার লোভ দেখিয়ে হাজার কোটি হাতিয়ে নিল ঠগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: নয়া স্কুটি মিলবে মাত্র ৬০ হাজারে। ঝাঁ-চকচকে নতুন ল্যাপটপও মিলবে বাজারের অর্ধেক দামে। শুধু এখানেই শেষ নয়। গেরস্থালির নতুন জিনিস যেমন ওয়াশিং মেশিন-রেফ্রিজারেটর-ওভেনও মিলবে অর্ধেক মূল্যে। এমন লোভনীয় ঘোষণাতেই পা দিয়েছিলেন প্রায় ৫০ হাজার সাধারণ মানুষ। অর্ধেক দামে মাল দেওয়ার নামে তাদের কাছ থেকে প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছিল ঠগীরা। অভিযোগ পেয়েই প্রতারণা চক্রের অন্যতম নাটের গুরুকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ঠগদের ধরতেও বিশেষ অভিযান চলছে।

কেরলের পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘গরিব এবং নিম্নবিত্তদের টার্গেট করে ২০২২ সালে ন্যাশনাল এনজিও কনফেডারেশন নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন প্রতারক অনন্ত কৃষ্ণাণ। তার পরে ওই সংস্থার মাধ্যমে ছোটখাটো এনজিও ও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের অর্ধেক দামে স্কুটি, ল্যাপটপ, জলের ট্যাঙ্ক, সেলাই মেশিন-সহ নানা গেরস্থালির জিনিস অর্ধেক দামে দেওয়ার নাম করে পয়সা তুলতে থাকেন। প্রথম দিকে অর্ধেক দামে বেশ কয়েকজন উপভোক্তাকে জিনিস দিয়ে আস্থা অর্জন করেন। স্থানীয় নেতা-জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনদের উপস্থিতিতেই অর্ধেক দামে উপভোক্তাদের হাতে পণ্য তুলে দেওয়া হয়। অনেকেরই প্রথম দিকে সন্দেহ হয়েছিল। কীভাবে অর্ধেক দামে নতুন জিনিস দেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হলে অনন্ত কৃষ্ণাণ জবাব দিয়েছেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সিএসআর প্রকল্পেই এই উদ্যোগ চলছে। জিনিসের বাকি অর্ধেকের দাম মেটাবে বিভিন্ন শিল্প সংস্থা।’

অর্ধেক দামে গেরস্থালির জিনিস পাওয়ার লোভে মহিলা এবং নিম্ন আয়ের পরিবারের তরফে অনন্ত কৃষ্ণাণদের সংস্থায় অনেকেই টাকা জমা দিতে শুরু করেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অর্ধেক দামে জিনিস পাওয়া বন্ধ হয়ে যায়। উধাও হয়ে যান অনন্ত কৃষ্ণাণ ও তার সঙ্গীরা। অর্ধেক দামে জিনিস পাওয়ার লোভে যারা টাকা জমা দিয়েছিলেন, তারা বুজতে পারেন প্রতারিত হয়েছেন। এর পরেই তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে থাকেন। প্রায় ৬ হাজার উপভোক্তা অভিযোগ দায়ের করতেই পুলিস বুঝতে পারে, বড় ধরনের দুর্নীতি ঘটেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রায় ৫০ হাজার উপভোক্তার কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়েছে অনন্ত কৃষ্ণান ও তার সঙ্গীরা। গত ৩১ জানুয়ারি প্রতারণার দায়ে গ্রেফতার করা হয় অনন্তকে। বাকি নাটের গুরুদের ধরতে বিশেষ অভিযান চলছে।’

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর