এই মুহূর্তে

না ফেরার দেশে রাম মন্দির আন্দোলনের পুরোধা রামবিলাস দাস, বয়স হয়েছিল ৭৫

নিজস্ব প্রতিনিধি:  প্রয়াত রাম মন্দির আন্দোলনের অন্যতম সদস্য রামবিলাস দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল হয়েছিল ৭৫ বছর। রাম বিলাস বেদান্তী ছিলেন বিজেপি নেতা এবং উত্তর প্রদেশের প্রতাপগড়ের প্রাক্তন লোকসভা সাংসদ। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় শেষ নিস্বাস ত্যাগ করেছেন। সেখানেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সূত্রের খবর, ডাঃ রাম বিলাস দাস বেদান্তী ১০ ডিসেম্বর দিল্লি থেকে মধ্যপ্রদেশের রেওয়ায় আসেন। বুধবার হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তাঁকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তা ব্যার্থ হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।  বিশ্ব হিন্দু পরিষদের একজন প্রবীণ নেতা বেদান্তী, যিনি তার বাগ্মীতার জন্য পরিচিত ছিলেন  তিনি প্রতাপগড় সংসদীয় আসনের প্রতিনিধিত্বও করেছিলেন। তিনি ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হন এবং বর্তমান সাংসদ রাজকুমারী রত্না সিংকে ৬৮,৪৬০ ভোটে পরাজিত করেছিলেন।  ডঃ বেদান্তীকে রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হত। তিনি এই আন্দোলনকে জনসাধারণের কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অযোধ্যার একজন সংসদ সদস্য হিসেবে, তিনি সংসদ থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত রাম মন্দির নির্মাণের পক্ষে জোরালোভাবে সমর্থন করেছিলেন। তাঁর মৃত্যু সন্ন্যাসী সম্প্রদায় এবং রাম ভক্তদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: মদনমোহন মন্দিরের প্রণামীর টাকা গুনতে ১৪ জন, আনা হল ৮ বস্তা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করে লিখেছেন, “শ্রী রাম জন্মভূমি আন্দোলনের একজন বিশিষ্ট স্তম্ভ, প্রাক্তন সাংসদ এবং অযোধ্যা ধামের বশিষ্ঠ আশ্রমের শ্রদ্ধেয় সন্ত ডঃ রাম বিলাস বেদান্তী জি মহারাজের মৃত্যু আধ্যাত্মিক জগৎ এবং সনাতন সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর মৃত্যু একটি যুগের সমাপ্তি। ধর্ম, সমাজ এবং জাতির সেবায় নিবেদিত তাঁর ত্যাগের জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমি ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি যেন তিনি প্রয়াত আত্মাকে তাঁর পবিত্র চরণে স্থান দেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

লোকাল ট্রেনে অধ্যাপককে কুপিয়ে খুন,গ্রেফতার যুবক

উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে বাঁচতে পিৎজা দোকানের দোতলা থেকে ঝাঁপ যুগলের, তার পর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ