এই মুহূর্তে

মদনমোহন মন্দিরের প্রণামীর টাকা গুনতে ১৪ জন, আনা হল ৮ বস্তা

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : রাসমেলা উপলক্ষ্যে ভরে উঠেছে কোচবিহারের মদনমোহন মন্দিরে প্রণামী বাক্স। এই মেলা উপলক্ষে কোচবিহারের দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে সমস্ত মন্দিরেই প্রণামে পড়েছে। সেই প্রণামীর টাকা গোনার কাজ শুরু হয়েছে। গত শুক্রবার থেকে কোচবিহারের আনন্দময়ী ধর্মশালায় টাকা গোনার কাজ চলছে। প্রায় ১৪ জন কর্মী মিলে এই টাকা গোনার কাজ চালাচ্ছেন।

জানা গিয়েছে, গোটা ডিসেম্বর মাস জুড়ে এই টাকা গোনার কাজ চলবে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে স্ট্রংরুম। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্যামেরার নজরদারির মধ্যে দিয়ে ভিডিওগ্রাফিও করা হচ্ছে টাকা গোনার। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই টাকা গোনার কাজ চলছে। প্রণামী বাক্সে যে টাকা পড়েছে সেটা মন্দিরের বিভিন্ন পুজো এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজে লাগানো হবে।

কোচবিহারের মদন মোহন মন্দির অত্যন্ত উল্লেখযোগ্য। দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে কোচবিহারের ১৮টি মন্দিরের মধ্যে এটি অন্যতম। মদনমোহন মন্দির ও হিরণ্যগর্ভ মন্দিরের প্রণামী প্রথমে গোনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এরপরে একে একে বাকি মন্দিরগুলোর প্রণামী গণনা হবে। বহু ভক্তরা টাকা ও কয়েন একসঙ্গে ফেলেন। সেই টাকা ও কয়েন আলাদা করতে হয়। বিভিন্নটাকার কয়েন থাকে। সব কিছুকে আলাদা করে গুনতে হয়। ফলে সময়টা লেগে যায় অনেক। প্রণামীতে এত বিপুল পরিমাণ টাকা পড়েছে। সেহুলোকে রাখতে ৮টি বস্তা আনা হয়েছে। আলাদা আলাদা করে টাকার বান্ডিল তৈরি করে রাখা হচ্ছে। চলতি মাস পুরো লেগে যাবে এই টাকা গোনার কাজে। 

৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাসযাত্রায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চলতি বছরে মূল মন্দিরের সামনে ৭টি প্রণামী বাক্স রাখা হয়েছিল। টাকা পয়সা দেওয়া বাদে ডিজিটাল টাকাও দিয়েছেন অনেকে। প্রণামী বাক্সের সঙ্গেই ছিল কিউআর কোড। দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে খবর, গত বছর রাসমেলায় ৫ লক্ষ টাকারও বেশি প্রণামী পড়েছিল। চলতি বছর সেই টাকার পরিমাণ আরও বেড়ে যআবে বলে জানা যাচ্ছে। গত বছর জানুয়ারি মাসে দেবত্র ট্রাস্ট বোর্ডের সমস্ত মন্দিরের প্রণামীর টাকা গোনা হয়েছিল। ২৭ লক্ষ টাকারও বেশি প্রণামী জমা হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

SIR ও NRC বাতিলের দাবিতে মঙ্গলে মুর্শিদাবাদে ১২ ঘণ্টা বনধের ডাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ