কংগ্রেস সভাপতি পদে সরাসরি লড়াই শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গের

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে খাড়গের জয় শুধু সময়ের অপেক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। কংগ্রেস সভাপতি (Congress President) পদে সরাসরি লড়াই হচ্ছে মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সঙ্গে শশী থারুরের (Shashi Tharoor)। শুক্রবারই গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর মনোনয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন কংগ্রেসের ৩০ নেতা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে খাড়গের জয় শুধু সময়ের অপেক্ষা।

কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই নাটক চলেছিল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (Ashok Gehlot) ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর পরে গান্ধি পরিবারের সমর্থনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Madhya Pradesh Former CM) দিগ্বিজয় সিং (Digvijaya Singh) লড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। বৃহস্পতিবার মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি। কিন্তু  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে আচমকাই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সভাপতি পদের ভোটে লড়ছেন না। মল্লিকার্জুন খাড়গে লড়বেন। আর তাঁর সমর্থন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতার দিকেই থাকবে। এদিন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ খাড়গের মনোনয়নপত্রে একাধিক শীর্ষ কংগ্রেস নেতা সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন। তার মধ্যে রয়েছেন দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক।

যদিও গান্ধি পরিবারের হাতে যাতে দলের নিয়ন্ত্রণ না থাকে তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন কংগ্রেসের অন্দরে বিজেপি বান্ধব হিসেবে ঘনিষ্ঠ আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি, পৃথ্বীরাজ চৌহানরা। বৃহস্পতিবার রাতেই অশোক গহলৌতের সঙ্গে বৈঠক করেন আনন্দ। সভাপতি নির্বাচনে গান্ধি পরিবারের বিরোধী শিবিরের প্রার্থীকে সমর্থন জানান সেই অনুরোধ জানান। যদিও স্পষ্টভাবে আনন্দ শর্মাকে কোনও আশ্বাস দেননি রাজস্থানের মুখ্যমন্ত্রী।    

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay