তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোচিতে মার্সিডিজ বেঞ্জের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ কমিশনার কলিরাজ মহেশকে অপসারণ করা হল। তাঁর জায়গায় আর নিশান্থিনিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কোচির চেরানাল্লুর এলাকায় মার্সিডিজ বেঞ্জের ধাক্কায় ৫৫ বছর বয়সি এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যায় সে। সূত্রের খবর, এই ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগেই কলিরাজ মহেশকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি গত শনিবার কোচির কাছে চেরানাল্লুর এলাকায়। অভিযোগ, জয়বালকৃষ্ণ নামে ওই ব্যবসায়ীকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে ধাক্কা মারে এক কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গাড়িটির মালিক এক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। দুর্ঘটনার সময় তাঁর ১৭ বছর বয়সি ছেলে গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ। প্রথমে এই ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। পরে বিক্ষোভ ও ক্ষোভের আবহে অনিচ্ছাকৃত খুনের ধারাও যুক্ত করা হয়। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যায় সে। এর পরেই মৃতের পরিবারের সদস্যেরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, প্রভাব খাটিয়ে অভিযুক্তকে আইনি পদক্ষেপ থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। বিচারক-পুত্র এবং তাঁর বাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও ওঠে।

আরও পড়ুনঃঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

তদন্তে আরও জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কিশোরের মোবাইলের ক্যামেরা চালু ছিল। অভিযোগ, সেই ফুটেজ মুছে দেওয়া হয়েছিল। তবে তদন্তকারীরা পরে সেই ভিডিয়ো পুনরুদ্ধার করেছেন বলে খবর। এই পরিস্থিতিতে তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই ঘটনায় এর আগে চার পুলিশকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের