সহজেই যেতে পারবেন কলকাতা থেকে উত্তর ভারত, চালু বিশেষ ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকালীন ভ্রমণের বাড়তি যাত্রীচাপ সামাল দিতে কলকাতা ও অমৃতসরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে এই সামার স্পেশাল ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৪৬২৪ অমৃতসর-কলকাতা সামার স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার রাত ৮টা ১০ মিনিটে অমৃতসর থেকে ছাড়বে। ১৩ এপ্রিল ২০২৬ থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত মোট ১২টি ট্রিপ পরিচালিত হবে। ট্রেনটি যাত্রার তৃতীয় দিনে বিকেল ৩টায় কলকাতায় পৌঁছবে। অন্যদিকে, ০৪৬২৩ কলকাতা-অমৃতসর সামার স্পেশাল প্রতি বৃহস্পতিবার সকাল ৫টায় কলকাতা থেকে রওনা দেবে। ১৬ এপ্রিল ২০২৬ থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত এই ট্রেনটিও মোট ১২ বার চলবে এবং যাত্রার তৃতীয় দিনে রাত ১২টা ৪০ মিনিটে অমৃতসরে পৌঁছবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির জেরে বুধে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পূর্ব রেলের অধীন একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে এই বিশেষ ট্রেনের স্টপেজ থাকবে। যাতায়াতের পথে ট্রেনটি থামবে নৈহাটি (Naihati), ব্যান্ডেল (Bandel), বর্ধমান (Burdwan), দুর্গাপুর (Durgapur), আসানসোেল (Asansol), চিত্তরঞ্জন (Chittaranjan), মধুপুর (Madhupur) এবং জসিডি (Jasidih) স্টেশনে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জন্য এই ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে, যাতে বিভিন্ন শ্রেণির যাত্রীরা সুবিধামতো টিকিট বুক করতে পারেন। 

তবে এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা এখনও জানানো হয়নি। খুব শীঘ্রই বুকিং শুরুর তারিখ ঘোষণা করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। গরমের ছুটিতে উত্তর ভারতের জনপ্রিয় গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য এই পরিষেবা স্বস্তি আনবে বলেই মনে করা হচ্ছে।

পুলিশে বদলির নয়া পোর্টাল খলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

বাজারের চেয়ে ১৫ হাজার টাকা দামে সস্তা, লঞ্চ হল স্টাইলিশ ইলেকট্রিক বাইক

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন

গরমে দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে আতর নাকি পারফিউম! কী বলছেন বিশেষজ্ঞরা?

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

দুর্বল হজমশক্তি নষ্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা? সতর্ক করলেন চিকিৎসকরা

জানলা বা বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করলেই নিরাপদ নয় শিশুরা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

চড়ুই, পায়রা নাকি পেঁচা, বাড়িতে কোন পাখির বাসা শুভ? কে ডেকে আনে বিপদ?