কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিজেপি জমানায় কোভিড বিধি লঙ্ঘনের দায়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার করল কর্নাটক সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী এইচ কে পাটিল এ খবর জানিয়েছেন।

গত বছর জানুয়ারির ৯ তারিখে রাজ্য কংগ্রেসের উদ্যোগে বেঙ্গালুরুতে মেকাদাতু নামে এক পদযাত্রা নেওয়া হয়েছিল।  কর্নাটকের কনকপুরার রামানগর থেকে শুরু হয়ে ওই যাত্রা শেষ হয়েছিল বাসভানাগুড়িতে। ওই পদযাত্রায় পা মিলিয়েছিলেন সিদ্দারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও সাংসদ ডি কে সুরেশ-সহ রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। ওই সময়ে রাজ্যে কোভিড বিধি জারি থাকায় সিদ্দারামাইয়া, শিবকুমারদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন রামানগরের তহশিলদার। মোট নয়টি মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওই জনসভায় যোগ দেওয়া বেশ কয়েকজন কংগ্রেস নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

তাছাড়া ১৪৪ ধারা লঙ্ঘন করে রাজনৈতিক কর্মসূচিতে হাজির থাকার জন্যও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল রাজ্যের পূর্বতন বিজেপি সরকার। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ওই মামলা দায়ের করা হয়েছিল বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কংগ্রেস বিধায়ক তথা রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্যসচেতক অশোক পাত্তান মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন। সেই দাবি মেনে সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে।

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান