‘অসৎ উদ্দেশ্য ছিল না ‘, কুণাল কামরার পাশে প্রশান্ত কিশোর

কুনাল আমার বন্ধু। তিনি এমন একজন ব্যক্তি যিনি দেশকে ভালোবাসেন, তার শব্দ চয়ন ভুল হতে পারে কিন্তু তার উদ্দেশ্য ভুল ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ মন্তব্য করে রীতিমতো জাঁতাকলে পিষছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। তাঁকে নিয়ে মহারাষ্ট্রের শাসকদল অত্যন্ত ক্ষুব্ধ। সাঁড়াশি নিয়ে তাঁর পিছে পড়ে রয়েছেন একনাথ শিন্দে, দেবেন্দ্র ফড়নভিশ, অন্যন্য শিবসেনা নেতারা। কুণাল কামরাকে জব্দ করতে ইতিমধ্যেই একাধিক মামলা ঠুকেছেন শিবসেনা নেতৃবৃন্দ। মুম্বই পুলিশও দুইবার তাঁকে তলব করেছে। ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে থানায় হাজিরা দেওয়ার। যদিও আগাম জামিন চেয়ে গত শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কুণাল কামরা।

আদালত বিচার বিবেচনা করে তাঁকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছেন এবং ৭ এপ্রিল পর্যন্ত তাঁর গ্রেফতারি স্থগিত করেছেন। এমন পরিস্থিতিতে কুণাল কামরার সমর্থনে এগিয়ে এসেছে অনেকেই। উদ্ধভ ঠাকরে, জয়া বচ্চন- সহ একাধিক নেতারা কুণাল কামরার পাশে দাঁড়িয়ে বাক স্বাধীনতার কথা বলেছেন। এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা, নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। কুনাল কামরা সম্পর্কে প্রশান্ত কিশোর বললেন, ‘কুনাল আমার বন্ধু। তিনি এমন একজন ব্যক্তি যিনি দেশকে ভালোবাসেন, তার শব্দ চয়ন ভুল হতে পারে কিন্তু তার উদ্দেশ্য ভুল ছিল না। তিনি অসৎ উদ্দেশ্য কাউকে কোনও মন্তব্য করেন নি।’ অন্যদিকে উচিত কথা বলতে কখনই পিছপা হন না প্রশান্ত কিশোর। যেমন সম্প্রতি অমিত শাহের বিহার সফরকে কটাক্ষ করে প্রশান্ত কিশোর বলেছিলেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত মোদি এবং অমিত শাহ কেবল বিহারই দেখবেন। বিহারের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কী করেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সময়ে, যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে পার্থক্য রয়েছে। যোগীর পুরো রাজনীতি হিন্দু-মুসলিম মেরুকরণের উপর ভিত্তি করে, আমরা চাই বিহার যেন উত্তর প্রদেশ না হয়। বড় কথা, এই বছরই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জনসুরাজ এ বছরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কুণাল কামরার ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

গত মাসে কামরা তাঁর ইনস্টাগ্রামে নতুন স্ট্যান্ড-আপ ভিডিও প্রকাশ করেছিলেন। মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে ‘নয়া ভারত’ নামক একটি শোয়ে পারফর্ম করেছিলেন কুণাল কামরা। সেখানেই তিনি ‘দিল তো পাগল হ্যায়’-এর ভোলি সি সুরত, গানের আদলে একটি প্যারোডি রচনা করেছিলেন। সেখানেই রসিকতা করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের চলনবলন, কথাবার্তা এবং তাঁর বিরুদ্ধে নানারকম মন্তব্য করেন অভিনেতা। যদিও সবটাই তাঁর নাম না করে। শেষে উপমুখ্যমন্ত্রীকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই একেবারে কোমরে গামছা বেঁধে মাঠে নামেন একনাথ শিন্দের দলীয় লোকজন। অভিনেতার হ্যাবিট্যাট স্টুডিওতে তাণ্ডব চালায় শিবসেনা কর্মীরা। এবং স্টুডিওর একাংশ ভেঙে ফেলে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর থেকেই দেশজুড়ে কুণাল কামরার বিরোধিতা করছেন লোকজন। আর সেই সুযোগেই কুণাল কামরার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে FIR দায়ের করেন বিজেপির নেতৃবৃন্দ। যদিও হাল ছাড়ার পাত্র নন কুণাল কামরা।

তিনি এই মূহুর্তে মুম্বইতে না থাকলেও তামিলনাড়ুতে থেকেই কখনও শিবসেনাকে কটাক্ষ করে আবার কখনও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করে প্যারোডি ভিডিও শেয়ার করেই চলেছেন। এবং নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, একনাথ শিন্ডেকে অপমান করার জন্যে বিরোধী দলগুলির থেকে পারিশ্রমিক নিয়েছেন কুণাল কামরা। এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। পাল্টা জানিয়েছেন, তাঁর ব্যাংকের সমস্ত লেনদেন পুলিশ যেন পরীক্ষা করে। প্রথমে শিবসেনা বিধায়ক মুরাজি প্যাটেল কুণাল কামরার বিরুদ্ধে ধারা মানহানির মামলা করেন। এরপর এফআইআরটি মুম্বইয়ের খার থানায় স্থানান্তরিত করা হয়। এরপর তাঁকে তলব করা হয়। সেই প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন করলে অবশেষে গ্রেফতারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত স্বস্তি পান কুণাল কামরা। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কামরা বলেছিলেন, “একটি বিনোদন স্থান কেবল একটি প্ল্যাটফর্ম। সব ধরণের অনুষ্ঠানের জন্য একটি স্থান। হ্যাবিট্যাট (বা অন্য কোনও স্থান) আমার কমেডির জন্য দায়ী নয়, এবং আমি যা বলি বা করি তার উপর এর কোনও ক্ষমতা বা নিয়ন্ত্রণ নেই।” আসলে ২০২২ সালে একনাথ শিন্ডের জন্যেই শিবসেনা দল বিভক্ত হয়ে যায়। এবং বিজেপিতে যোগ দেন একনাথ শিন্ডে। তাই তাঁকে গদ্দার বলে সম্বোধন করেছেন কুণাল কামরা।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!