‘গদ্দার’ বিতর্কে আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ কুণাল কামরা

মুম্বই পুলিশ তাঁকে তলব করেছে এবং ৩১ মার্চ পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম জামিনের জন্যে এবার মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হলেন কুণাল কামরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে শিন্ডেসেনা ও দেবেন্দ্র ফড়নবিশ সরকারের সাঁড়াশি হামলার মুখে পড়তে হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে। প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর স্টুডিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শিন্ডে সেনার গুন্ডারা। গোটা দেশ তোলপাড় কামরাকে নিয়ে। এবার আগাম জামিনের আবেদন চেয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হলেন কুনাল কামরা।  একনাথ শিন্ডেকে লক্ষ্য করে প্যারোডি বেঁধেছিলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। ‘ভোলি সি সুরত’ গানের মাধ্যমে তাঁকে ‘গদ্দার’ বলে অভিহিত করেছিলেন। কারণ ২০২২ সালে তাঁর জন্যেই উদ্ধব ঠাকরের শিবসেনা বিভক্ত হয়েছিল এবং একনাথ শিন্দে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাই নাম না করে উপ মুখ্যমন্ত্রীকে বিশ্বাসঘাতক আখ্যা দেন কুনাল কামরা।

এরপরেই উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি মহল। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ জানান, একনাথ শিন্ডেকে নিয়ে স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার রসিকতা একেবারেই সহ্য করা হবেনা। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক মামলা। মুম্বই পুলিশ তাঁকে তলব করেছে এবং ৩১ মার্চ পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম জামিনের জন্যে এবার মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হলেন কুণাল কামরা। শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে তা মুম্বইয়ের খার পুলিশে স্থানান্তরিত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা ৩৫৩ (১) (b), ৩৫৩ (২) (জনসাধারণের সঙ্গে দুষ্টুমি) এবং ৩৫৬ (২) (মানহানি) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘স্ট্যান্ড আপ কমেডি জীবনকে অর্থবহ করে তোলে’, বাক স্বাধীনতার বিরাট পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

তবে কুণাল কামরা তামিলনাড়ুর ভিল্লুপুরম শহরের স্থায়ী বাসিন্দা হওয়ায়, শুক্রবার তিনি মাদ্রাজ আদালতে দ্বারস্থ হয়েছেন। মুম্বই পুলিশের তরফে দ্বিতীয়বার সমন পাঠানোর একদিন বাদে তিনি আগাম জামিনের জন্যে মাদ্রাজ হাইকোর্টে ছুটলেন। কামরাকে মঙ্গলবার পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তিনি সাত দিনের সময় চেয়েছিলেন। মুম্বই পুলিশ তাঁর আবেদন প্রত্যাখ্যান করে কুনালকে আরেকটি সমন পাঠায়। প্রসঙ্গত, একনাথ শিন্ডেকে নিয়ে কুণাল কামরার মন্তব্যের নিন্দা জানিয়েছেন অনেকেই। ক্ষুব্ধ হয়ে শিবসেনা কর্মীরা খারের হ্যাবিট্যাট ক্লাবে তাণ্ডব চালিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে শিবসেনা নেতা রাহুল কানাল-সহ ১২ জন শিবসেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তবে আটকের কয়েক ঘন্টা পরেই তাদের জামিন দেওয়া হয়। এরপর থেকেই কুণাল কামরাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।তবে কামরার আইনজীবী জানিয়েছেন, স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। কামরা বর্তমানে পুদুচেরিতে আছেন।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়