মা-বোনের সঙ্গে তুমুল অশান্তি, ট্রাস্ট থেকে ইস্তফা ললিত মোদির

ট্রাস্টের সদস্যদের চিঠি লিখে জানিয়ে দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেকে মোদি  ফ্যামিলি ট্রাস্টের শাখা ললিত কুমার মোদি-র শীর্ষপদে ইস্তফা দিলেন বিতর্কিত চরিত্র তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত কুমার মোদি।

রবিবার তিনি এই মর্মে ট্রাস্টকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রাপক ট্রাস্টের বাকি তিন সদস্য বীণা মোদি, চারু মোদি এবং সমীর মোদি। চিঠিতে লিখেছেন, গত কয়েক বছর ধরে তাঁর সঙ্গে তাঁর বোন এবং মায়ের সঙ্গে বিবাদ চলছে। বেশ কয়েকবার বিবাদ মিটিয়ে নেওয়ার তিনি চেষ্টা করেন। কিন্তু যাতীয় চেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়েছে। এই অশান্তি নিয়ে তাঁর পক্ষে আর কোনওভাবেই ট্রাস্টের সদস্য থাকা সম্ভব নয়। তাই, তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তে তিনি  ছেলে রুচিরকে উত্তরসূরী হিসেবে মনোনিত করেছেন। ললিত মোদি জানিয়েছেন, রুচিরকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি তাঁর মেয়ে আলিয়া মোদির সঙ্গে কথা বলেছেন। 

এদিকে, ললিত মোদি করোনায় আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে লন্ডনে। মেক্সিকো থাকাকালীন  প্রাক্তন আইপিএল চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য চলে আসেন লন্ডনে। প্রাক্তন এই ক্রিকেট কর্তার বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে গ্রেফতার এড়াতে প্রাক্তন আইপিএল কর্তা দেশ ছাড়েন। সেটা ২০১০ সাল। তারপর থেকে ললিত মোদি কার্যত ভূপর্যটকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন।  কেন্দ্র তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। অনেকে মনে করছে, পারিবারিক ট্রাস্ট থেকে সরে যাওয়ার অন্যতম কারণ দেশে না ফেরা।  

আরও পড়ুন সুস্মিতা সেনকে বিয়ে করছেন ললিত মোদি!

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা