১৩৯ কোটির দুর্নীতি! পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় দোষী লালু

পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই নিয়ে পঞ্চম দুর্নীতির মামলায় জড়িয়ে পড়লেন লালুপ্রসাদ যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি: পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই নিয়ে পঞ্চম দুর্নীতির মামলায় জড়িয়ে পড়লেন লালুপ্রসাদ যাদব। ১৩৯. ৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান। মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচিতে সিবিআই-এর বিশেষ আদালতে এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। দোরান্ডা কোষাগার থেকে ১৩৯.৩৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। যার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু।

পশুখাদ্য কেলেঙ্কারি চারটি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন লালুপ্রসাদ যাদব। রবিবার মামলার শুনানিতে যোগ দিতে রাঁচি গিয়েছিলেন লালু। এই মামলায় লালু-সহ মোট ১৭০ জন অভিযুক্ত। গত বছরের ফেব্রুয়ারি থেকে এই মামলার শুনানি চলছে। মোট ৯৫০ কোটি টাকার কেলেঙ্কারি। যার মধ্যে চারটি মামলা অর্থাৎ ছাইবাসা কোষাগার, দেওঘর কোষাগার ও দুমকা কোষাগার থেকে চারটি বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি করেছিলেন লালুপ্রসাদ। সেই চারটি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু। এবার পশুখাদ্যর কেলেঙ্কারি সংক্রান্ত আরও একটি মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন রেলমন্ত্রী। পঞ্চম মামলাটিতে মঙ্গলবার তাঁকে দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত। সাজা ঘোষণা ১৮ ফেব্রুয়ারি। এখন দেখার এই মামলায় কারাবাস হয় কিনা লালুর। আগের চার মামলার ভিত্তিতে কারাবাস হয় বিহারের নেতার।

চার মামলায় জামিনে বাইরে রয়েছেন লালু। এবার পঞ্চম মামলায় কী সাজা দেওয়া হয় সেইদিকেই তাকিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও জানা গিয়েছে, পঞ্চম মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যেতে পারেন লালু। সিবিআই-এর বিশেষ আদালতের তরফে লালুকে পঞ্চম দুর্নীতি মামলায় কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রিমস হাসপাতালে যাওয়ার অনুমতি মিলেছে, লালুর স্বাস্থ্যের কথা মাথাতে রেখে। 

 

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

শুভেন্দুর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা