প্রয়াত অনাবাসী শিল্পপতি স্বরাজ পল, তাঁর উত্থানের কাহিনী অবাক করার মতো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতবাসীর জন্য মোটেই আনন্দ দিয়ে শুরু হল না শুক্রবারের সকাল। লন্ডনে প্রয়াত হয়েছেন অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে শিল্পপতির বয়স হয়েছিল ৯৪।

ব্রিটেনের সংস্থা ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’-এর প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ পল। এক ভারতীয়র হাত ধরে গড়ে উঠেছিল এক বিশাল ইন্ডাস্ট্রি। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চলছিল চিকিৎসা। শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না। অনাবাসী শিল্পপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প মহলে।

ব্রিটেনে শিল্পের সূচনা, অথচ জন্ম ভারতের পঞ্জাবের জলন্ধরে। সেখানেই বড় হওয়া, ভারতের জল হাওয়া তাঁর হাড়ে মজ্জায় জড়িয়ে ছিল। ১৯৬৬ সালে মেয়ে অম্বিকার চিকিৎসার জন্য গিয়েছিলেন ব্রিটেনে। বহু চিকিৎসা করিয়েও অম্বিকাকে বাঁচানো যায়নি। তবে মেয়ের স্মৃতি নিয়েই সমাজসেবক স্বরাজ পল থেকে যান লন্ডনে। সেখানেই শুরু করেন ব্যবসা। প্রতিষ্ঠা করেন ‘ক্যাপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’।

শিল্পপতি হিসাবে তো বটেই, পাশাপাশি হাউজ অফ লর্ডসের সক্রিয় সদস্য ছিলেন স্বরাজ। বাণিজ্য শিক্ষা বা নতুন নতুন উদ্যোগে তাঁর জনহিতকর কার্যকলাপ বহু আলোচিত। এক সময় যখন লন্ডন চিড়িয়াখানা বন্ধের কথা উঠেছিল সেই সময় চিড়িয়াখানাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন এই অনাবাসী ভারতীয়।

লন্ডনে ব্যবসা করলেও ভারতের সঙ্গে সম্পর্ক কোনদিনও ছিন্ন করেননি তিনি। ভারত এবং ব্রিটেনের উন্নতি সম্পর্কের উন্নতির জন্য বারংবার চেষ্টা করে গিয়েছেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি থেকে নরেন্দ্র মোদি- সকলের সঙ্গেই স্বরাজ পলের সুসম্পর্ক বজায় ছিল। এমনও কথা হয়েছিল যে তাঁর কোম্পানি ‘ক্যাপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে। কিন্তু আকস্মিক প্রয়াণে সব আশা বোধহয় শেষ। বিশিষ্ট শিল্পপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল