মাঝআকাশে বিপত্তি, দ্রুত দিল্লিতে অবতরণ স্পাইসজেট বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লেহগামী স্পাইসজেটের একটি বিমান মঙ্গলবার সকালে উড়ানের মাঝপথ থেকেই দিল্লিতে ফিরে আসে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে লেহের উদ্দেশ্যে রওনা দেওয়া এসজি১২১ নম্বর ফ্লাইটটির ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ওই বোয়িং ৭৩৭ বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন।

উড়ানের কিছুক্ষণ পরই পাইলট ইঞ্জিন সংক্রান্ত সমস্যার ইঙ্গিত পান। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘুরিয়ে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

স্পাইসজেটের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই উড়ানটি ফিরে আসে। দিল্লিতে নিরাপদ অবতরণের পর সব যাত্রীকে স্বাভাবিকভাবে নামিয়ে দেওয়া হয়েছে।ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের অন্য ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর