এই মুহূর্তে

সানি দেওলের সাংসদপদ খারিজের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপির টিকিটে নির্বাচিত বলিউড অভিনেতা সানি দেওলের সাংসদ পদ খারিজের অনুরোধ জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন গুরুদাসপুরের সন্ত নগরের বাসিন্দা অমরজ্যোত সিংহ। চিঠিতে সাংসদপদ খারিজের পাশাপাশি সাংসদ হিসেবে ধর্মেন্দ্র পুত্রের প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবের গুরুদাসপুর আসনে প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খান্নার জায়গায় সানি দেওলকে প্রার্থী করেছিল বিজেপি। রাজনীতিতে আনকোরা হলেও মোদি হাওয়ায় ভর করে ওই কেন্দ্র থেকে ৮৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন ধর্মেন্দ্র পুত্র। কিন্তু লোকসভায় জেতার পর থেকে গুরুদাসপুরের মাটিতে বিজেপি সাংসদ কখনও পা রাখেননি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এমনকী করোনার প্রকোপের সময়েও তাঁকে সংসদীয় কেন্দ্রের ভোটারদের পাশে দেখা যায়নি। কয়েক দিন আগেই গুরুদাসপুরের এক বাসিন্দা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে সানি দেওলের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছিলেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাঠানো চিঠিতে অমরজ্যত সিংহ লিখেছেন, ‘গত লোকসভা ভোটে জেতার পরে গুরুদাসপুরে পা রাখেননি স্থানীয় সাংসদ সানি দেওল। এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। এমন দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির সাংসদপদে থাকার কোনও অধিকার নেই। অবিলম্বে গুরুদাসপুরের সাংসদের সদস্যপদ বাতিল করা হোক। সেই সঙ্গে সাংসদ হিসেবে তিনি যে বেতন ও ভাতা পাচ্ছেন, তাও বন্ধ করে দেওয়া হোক।’ বিজেপি শীর্ষ নেতৃত্বও সানি দেওলের ভূমিকায় ক্ষুব্ধ। পরবর্তী লোকসভা ভোটে বলিউড অভিনেতাকে দ্বিতীয়বার টিকিট না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।  

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ