গোয়ায় আইরিশ মহিলা পর্যটককে ধর্ষণ-খুন, ৮ বছর পর অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৭ সালের মার্চে ক্যানিকোনায় ২৫ বছর বয়সী আইরিশ বংশোদ্ভূত পর্যটক ড্যানিয়েল ম্যাকলাউচলিনকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে ৮ বছর। অবশেষে ন্যায়বিচার পেলেন আইরিশ মহিলা ড্যানিয়েল ম্যাকলাউচলিন। ৮ বছর আইনী লড়াইয়ের পর সম্প্রতি গোয়ার একটি আদালত আইরিশ মহিলা পর্যটক ড্যানিয়েল ম্যাকলাউচলিনকে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গোয়ার মাদগাঁও প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট এই রায় দিয়েছে। তবে কীভাবে মারা গেলেন আইরিশ মহিলা পর্যটক? ২০১৭ সালের মার্চে ক্যানিকোনায় ২৫ বছর বয়সী আইরিশ বংশোদ্ভূত পর্যটক ড্যানিয়েল ম্যাকলাউচলিনকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই মামলায় উঠে আসে বিকট ভগত এক ব্যক্তির নাম। ৮ বছর ধরে মামলা চলার পরে সম্প্রতি তাঁকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ড্যানিয়েল আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন ড্যানিয়েল। যদিও ব্রিটেন এবং আয়ারল্যান্ড, উভয় দেশেরই নাগরিক ছিলেন তিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ পাসপোর্টে এক বন্ধুর সঙ্গে গোয়াতে এসেছিলেন তিনি। একই বছরের ১৩ মার্চ সন্ধ্যায়, গোয়ার পালোলিম সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি গ্রামে হোলি উৎসব উদযাপন করতে যান তিনি। কাকতালীয়ভাবে, হোলি উৎসবের কারণে দেরি হয়ে যাওয়ায় তাঁর বন্ধুরা তাঁকে একাই গ্রামে ছেড়ে চলে যান। এরপর একা একা গ্রাম থেকে হোটেলে ফিরছিলেন তিনি। কিন্তু হোটেলে ফেরার আগেই রাস্তায় তাঁকে টেনে হিঁচড়ে অপহরণ করা হয়। এবং ধর্ষণের পর তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরের দিন অর্থাৎ ১৪ মার্চ সকালে ক্যানিকোনার দেববাগ সমুদ্র সৈকতের কাছে আইরিশ মহিলা ড্যানিয়েল ম্যাকলাউচলিনের বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায়। তাঁর পরনে এক টুকরো কাপড় ছিল না। এমনকী ড্যানিয়েলের মাথা ও মুখ দুটোই মারাত্মক ভাবে চূর্ণবিচূর্ণ করা হয়।

এমন মর্মান্তিক অবস্থায় তাঁকে সমুদ্র সৈকতে ফেলে রাখা হয়েছিল। এরপর তাঁর দেহ ময়নাতদন্তের পরে জানা যায়, তাঁকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। আর গলায় চাপ এবং মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভারতে আসার পর, ড্যানিয়েলের বিকট ভগত নামে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তাঁকে অনেক জায়গায় ড্যানিয়েলের সঙ্গে ঘোরাফেরা করতেও দেখা গিয়েছিল। পুলিশের মতে, বিকট ভগত গোয়ার একজন পুরনো ইতিহাস-পত্রক ছিলেন। কিন্তু সম্ভবত ড্যানিয়েল তাঁর সত্যতা সম্পর্কে অবগত ছিলেন না। আর এটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি ড্যানিয়ালের থেকে নানা তথ্য জানার জন্যে তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন। সত্যিটা জেনে যাওয়ার পরে ড্যানিয়ালের সঙ্গে ঝামেলা হয় তাঁর। এরপরেই একদিন সুযোগ পেয়ে নির্জন এলাকায় ড্যানিয়েলকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বিকট ভগত। এবং পরে ধরা পড়ার ভয়ে তাঁকে হত্যা করেন। তাঁকে গ্রেফতার করার পরে সবটাই স্বীকার করেন অভিযুক্ত।

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট