দিল্লিতে আপের তারকা প্রচারকের তালিকায় তিহাড় বন্দি কেজরিওয়াল, সুনীতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকে প্রকাশ করল আম আদমি পার্টি। শনিবার সেই তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে রয়েছে প্রায় ৪০ জনের নাম। আম আদমি পার্টির তারকা প্রচারের তালিকায় রয়েছেন জেলবন্দি  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

শনিবার আপের তালিকায় কেজরি ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দলের নেতা মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সাংসদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, দিল্লির মন্ত্রী গোপাল রাই, অতিশি, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গেহলট, দিল্লির মেয়র শেলি ওবেরয় সহ নেতৃবর্গরা। অন্যদিকে শুক্রবারই লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে বৈঠকে বসেছিল আপ এবং কংগ্রেস। আর সেই বৈঠকের পরেই তারকা প্রচার তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। অন্যদিকে আগামী ২৫ মে দিল্লি ও হরিয়ানা লোকসভা নির্বাচনের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (আপ)। 

উল্লেখ্য,  বর্তমানে আবগারি দুর্নীতি মামলায়   তিহার জেলে বন্দি রয়েছেন আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে দলীয় প্রার্থীদের হয়ে তিনি যাতে প্রচার চালাতে পারেন তার জন্য আম আদমি পার্টির সুপ্রিমোকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে শীর্ষ আদালত। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন নিয়ে শুনানিতে এমনই ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানির সময়ে ইডির আইনজীবীর উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘ভোটের কথা মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার বিষয়টি ভেবে দেখা হচ্ছে।’ আগামী মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফার দিনই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই এ বিষয়ে কোনও নির্দেশ দিতে পারে ডিভিশন বেঞ্চ।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের