উত্তরপ্রদেশে বিজেপিকে জেতাতে আসরে মায়াবতী! ১৬ ঘোষিত প্রার্থীর সাতজনই মুসলিম

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দীর্ঘদিন ধরেই ‘বিজেপি বান্ধবের’ ভূমিকা পালন করে চলেছেন বসপা সুপ্রিমো মায়াবতী। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি শীর্ষ নেতৃত্বের লক্ষ্যপূরণে এবার সরাসরিই আসরে নামলেন দলিতদের স্বঘোষিত মসিহা। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মুসলিম ভোট ব্যাঙ্কে থাবা বসানোই যে তার মূল লক্ষ্য তা রবিবার ফের একবার বুঝিয়ে দিলেন বহেনজি। আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ১৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন বসপা সুপ্রিমো। আর তার মধ্যে সাত জনই মুসলিম। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মুসলিম ভোট ব্যাঙ্ক ভে্ঙে বিজেপির সুবিধা করে দেওয়ার লক্ষ্য নিয়েই এমন পদক্ষেপ নিয়েছেন কাশিরামের মানসকন্যা।’

এদিন উত্তরপ্রদেশের যে ১৬ আসনে বসপা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে আমরোহা। ওই আসনের বর্তমান সাংসদ দানিশ আলি ইতিমধ্যেই বসপা ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন এবং হাত শিবিরের প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে বসপা দাঁড় করিয়েছে মুজাহিদ হোসেনকে। মুসলিম অধ্যুষিত সাহারানপুরে প্রার্থী হয়েছেন মাজিদ আলি। মোরাদাবাদে মহম্মদ ইরফান সফি, রামপুরে জিশান খান, পিলভিতে আনিস আহমেদ খান ওরফে ফুলবাবু, সম্ভলে সৌলত আলী এবং  আম্বলায় আবিদ আলী বসপার হয়ে লড়বেন।

হিন্দু-মুসলিম দাঙ্গার জন্য কুখ্যাত মুজফফরনগরে বসপা প্রার্থী হয়েছেন দারা সিংহ প্রজাপতি। কৈরানায় লড়বেন শ্রীপাল সিংহ, নাগিনায় সুরেন্দ্র পাল সিংহ। রাষ্ট্রীয় লোক দল নেতা জয়ন্ত চৌধুরীর খাসতালুক হিসাবে পরিচিত বাগপতে দাঁড়িয়েছেন প্রবীণ বনশল। গৌতমবুদ্ধ নগরে রাজেন্দ্র সিংহ সোলাঙ্কি, বুলন্দশহরে গিরিশচন্দ্র জাতব ও শাহজাহানপুরে দোদরাম বর্মা প্রার্থী হয়েছেন। সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বিজনোরে প্রার্থী হয়েছেন বিজেন্দ্র সিংহ এবং মেরঠে দেববৃন্ত যোগী।

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়