চলতি বছর দীর্ঘ সময় ধরে চলবে তাপপ্রবাহ, সতর্ক করল মৌসম ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর গ্রীষ্মে দেশের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ বজায় থাকবে। সোমবার দিল্লির মৌসম ভবনের তরফে এই কথা জানানো হয়েছে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে এই তাপপ্রবাহ বজায় থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

এদিন আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এপ্রিল থেকে জুনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। এই সময়ের মধ্যে মধ্য ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় দুই থেকে আট দিন টানা তাপপ্রবাহ চলবে। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর কর্ণাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিম মধ্যপ্রদেশ এলাকায় সবচেয়ে বেশি তাপপ্রবাহ বজায় থাকবে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে যেহেতু এই তাপপ্রবাহ চলবে, তাই এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে গরিব মানুষের ওপর। প্রচণ্ড দাবদাহের মধ্যে পড়ে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে। তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে রাজ্যগুলিকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে মৌসম ভবন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, চলতি বছর প্রচণ্ড গরম পড়ার পূর্বাভাস রয়েছে। এপ্রিলের শেষ থেকে বিশেষ করে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এমন একটা সময়ে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে যখন সারা দেশ জুড়ে নির্বাচন চলবে। এই পরিস্থিতিতে নির্বাচনের কাজের সঙ্গে যারা যুক্ত তাঁদেরকেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উল্লেখ্য, এপ্রিল থেকে জুন যে সময়ের মধ্যে এই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, সেই সময় সারা দেশ জুড়ে সাত দফায় নির্বাচন চলবে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ