আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমরনাথ যাত্রার আগেই কাশ্মীরে তিন হিজবুল জঙ্গিকে খতম করল সেনা

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আগামী মাসে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। আর ওই যাত্রায় যাতে কোনও রকম হামলা চালাতে না পারে জঙ্গিরা তার জন্য বিশেষ অভিযান শুরু করেছে উপত্যকায় মোতায়েন নিরাপত্তা বাহিনী। শুক্রবার অমরনাথ যাত্রা পথের পহেলগাঁওয়ে এক বিশেষ অভিযানে তিন হিজবুল জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা রক্ষীরা। নিহতদের মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি আশরাফ মৌলভি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের দাবি, উপত্যকায় হিজবুল মুজাহিদিনের অন্যতম প্রবীণ জঙ্গি ছিল আশরাফ।

শুক্রবার পুলিশ গোপন সূত্রে জানতে পারে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের কাছে এক জঙ্গলে ঘাঁটি গেড়েছে একদল জঙ্গি। খবর পাওয়া মাত্র আর কালবিলম্ব না করে পুরো জঙ্গল ঘিরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। শুরু হয় চিরুনি তল্লাশি। আচমকাই নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি উড়ে আসতে থাকে। পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বেশ কয়েক ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত কুখ্যাত হিজবুল জঙ্গি আশরাফ মৌলভি সহ তিন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় নিরাপত্তা রক্ষীরা।

অমরনাথ যাত্রার আগে আশরাফ মৌলভীর মতো হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গিকে খতমকে বড়সড় সাফল্য বলেই মনে করছেন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। চলতি বছরের প্রথম চার মাসে অর্থা‍ৎ এপ্রিল পর্যন্ত উপত্যকায় ৬৪ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা রক্ষীরা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ