অযোধ্যার রাম মন্দিরে ২.৫ কেজি ধনুক উপহার দিচ্ছে দক্ষিণের এই মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে উত্তেজনা। এবার  অযোধ্যার রাম মন্দিরে ২.৫ কেজি ধনুক উপহার দেবে  অমাভা রাম মন্দির। শুক্রবার এই ধনুক উপহারের কথা ঘোষণা করলেন আমাভা রাম মন্দিরের ট্রাস্টি শায়ান কুনাল।

তিনি বলেন,’২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার (ভগবান রাম) প্রাণ প্রতিষ্ঠা কে সামনে রেখে আমরা চেন্নাই থেকে তাঁর জন্য তীর-ধনুক নিয়ে আসছি। আগামী ১৯ জানুয়ারি এগুলি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে দান করা হবে ।‘ ধনুক নিয়ে শায়ান বলেন, বাল্মীকি রামায়ণে উল্লিখিত বর্ণনা অনুযায়ী ধনুকটি তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন তীর সম্পর্কে বর্ণনাও উল্লেখ করা হয়েছে। গত ২০০ বছর ধরে এই পেশায় নিয়োজিত চেন্নাইয়ের দক্ষ কারিগররা এই ধনুক তৈরি করেছেন।

এই ধনুকটি তৈরিতে ২৩ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। প্রায় ৬০০-৭০০ গ্রাম সোনা ব্যবহার করে আড়াই কেজি ওজনের এই ধনুষ্য তৈরি করা হয়েছে। এই ধনুকই রাম মন্দিরের ট্রাস্টকে উপহার দেওয়া হবে। এছাড়াও রামলালা প্রতিষ্ঠার দিন পাঁচ লক্ষ লাড্ডু পাঠাবে মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার একথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদযাপনের জন্য  উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির থেকে পাঁচ লক্ষ লাড্ডু পাঠানো হবে। একথায় রাম মন্দির  উদ্বোধন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা